১
কিতাবুল ইলম
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
বিশেষ কথা
কোন সহীহ হাদীসের উপর আমল করতে গিয়ে যদি ঐ হাদীস কোন মাযহাবের বিপরীত হয়ে যায়, তবে ঐ হাদীসের উপর আমলকারীকে ঘৃণা করা বা তাকে অবহেলার দৃষ্টিতে দেখা কোনভাবেই সমীচীন নয়। কেননা সকল মাযহাবের ইমামগণ সহীহ হাদীসের উপর আমল করার জন্য উম্মতকে উপদেশ দিয়ে গেছেন। সহীহ সনদে প্রমাণিত হওয়ার পর কোন হাদীসের উপর আমল করাকে অপছন্দ করা বা ঘৃণাপোষণ করা বড় ধরনের অন্যায়। এমনকি এটা ঈমান ভঙ্গেরও কারণ। যেহেতু নবী ﷺ থেকে বর্ণিত হাদীসগুলোও এক প্রকার ওহী। আর যে ব্যক্তি ওহীর কোন বিষয়কে অবহেলা করে অথবা এর উপর আমলকারীকে নিয়ে উপহাস করে, তবে সে পরোক্ষভাবে ঐ হাদীসকেই অস্বীকার করে। এমন ব্যক্তির আমল বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কেননা আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَالَّذِيْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ ‐ ذٰلِكَ بِأَنَّهُمْ كَرِهُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ فَأَحْبَطَ اَعْمَالَهُمْ﴾
আর যারা কুফরী করেছে তাদের জন্য ধ্বংস এবং আল্লাহ তাদের আমল নিষ্ফল করে দিয়েছেন। কারণ, আল্লাহ যা নাযিল করেছেন তা তারা অপছন্দ করেছে; তাই আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছেন। (সূরা মুহাম্মাদ- ৮, ৯)