hadith book logo

আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)

লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

দ্বিতীয় বপন: আকাঙ্ক্ষার বপন

أَمْ لِلْإِنْسَانِ مَا تَمَنَّى ﴿২৪﴾

‘মানুষের জন্য তা কি হয়, যা সে চায়?’ [সূরা নাজম : ২৪]

وَأَنَّ إِلَى رَبِّكَ الْمُنْتَهَى ﴿৪২﴾

‘আর নিশ্চয় তোমার রবের নিকটই হলো শেষ গন্তব্য।’ [সূরা নাজম : ৪২]

فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آَثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا ﴿৬﴾

‘হয়তো তুমি তাদের পেছনে পেছনে ঘুরে দুঃখে নিজকে শেষ করে দেবে, যদি তারা এই কথার প্রতি ঈমান না আনে।’। [সূরা মারইয়াম : ৬]

عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : ما يسرني أن لي أحدا ذهبا تأتي علي ثالثة، و عندي منه دينار، إلا دينارا أرصد لدين علي .

‘আবু হুরাইরা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : উহুদ পাহাড় পূর্ণ স্বর্ণ হয়ে যাবে এবং আমার মালিকানায় আসবে, অত:পর তিন দিন পার হয়ে যাওয়ার পর আমার কাছে ঋণ আদায়ের জন্য রাখা কিছু দিনার ছাড়া আমার নিকট তার একটি দিনারও অবশিষ্ট থাকবে- এই ভাবনাটা আমাকে আনন্দ দেয় না’ [মুসলিম : ৯৯১]