১
আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)
লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
তৃতীয় উদাহরণ :
وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلاَّ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآَتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً وَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُمْ بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنَّ اللهَ كَانَ عَلِيمًا حَكِيمًا ﴿24﴾
‘আর (হারাম করা হয়েছে) নারীদের মধ্য থেকে সধবাদেরকে। তবে তোমাদের হাত যাদের মালিক হয়েছে তারা ছাড়া। এটি তোমাদের উপর আল্লাহর বিধান এবং এরা ছাড়া সকল নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে, তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে বিবাহ করে, অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ে নয়। সুতরাং তাদের মধ্যে তোমরা যাদেরকে ভোগ করেছ তাদেরকে তাদের নির্ধারিত মোহর দিয়ে দাও। আর নির্ধারণের পর যে ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হবে তাতে তোমাদের উপর কোন অপরাধ নেই। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।’ [সূরা নিসা : ২৪]
যুদ্ধে কাফিরদের স্ত্রীরা বন্দী হয়ে এলে তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার তিনটি সম্ভাবনা থাকে, হয়তো তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠানো হবে আর এর মাধ্যমে কেবল তাদের শক্তিই বৃদ্ধি পাবে। অথবা মুসলিম স্বাধীন নারীর মতই তাদের সাথে আচরণ করা হবে, এতে কাফির নারীদের সম্মান জানানো হবে এবং অসম্মান জানানো হবে মুসলিম নারীদের প্রতি। কিংবা তাকে দাসী হিসেবে গ্রহণ করা হবে এবং তার উপর প্রযোজ্য হবে প্রচলিত আহকাম, যা প্রকারান্তরে এক সময়ে তাকে স্বাধীন নারীতে পরিণত করে। এটিই হল কঠিনতম সমস্যা সর্বোত্তম বিকল্প, উক্ত আয়াত নাযিল হওয়া অবধি মানব সমাজ যে সমাধান কোনভাবেই হাজির করতে সক্ষম হয়নি।