hadith book logo

আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)

লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

সংঘের পরিধি ও কাঠামো

প্রথমে এই চিন্তাকে দাওয়াত ও খতীবী পেশার সাথে সম্পৃক্ত কোন বিদগ্ধ আলেমের মাধ্যমে শুদ্ধ করে নিতে হবে, পরবর্তীতে একে কেবল চিন্তার পরিসর পেরিয়ে নিয়ে আসতে কর্মের পরিসরে। কোন সর্বজন শ্রদ্ধেয় আলিমকে দায়িত্ব দেয়া হবে, তিনি এই চিন্তার লিখিত রূপকে বাস্তবে প্রয়োগ করে দেখাবেন। আলিম, খতীব ও বক্তাদের বিশেষ বিশেষ ব্যক্তিত্বদের নিকট একে গৃহীত করে তোলার প্রচেষ্টা চালাবেন। প্রতিটি দেশে ন্যূনতম একজন খতীবকে এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। প্রতি ছয়মাসে তারা এক স্থানে মিলিত হবেন, তাদের আওতায় প্রত্যেকের দেশে ন্যূনতম দশজন সদস্যের একটি গ্রুপ করা হবে, যারা এ সংঘের কার্যক্রমে নিজেদেরকে সক্রিয়ভাবে জড়িয়ে নিবেন। এভাবে, সংঘের পরিধি ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এর শেকড় ছড়িয়ে পড়বে চারদিকে।