১
আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)
লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
দ্বিতীয় প্রক্রিয়া : খেজুরের রস উৎপাদন
রাতের আধারে খেজুর রসের ধারা সশব্দে পাত্রে পড়ছে সেই স্মৃতি আমার এখনো স্মরণে আছে। খেজুরের রস সংগ্রহের মৌসুমে সকলে তৎপর থাকত, একটি টিন রসে পরিপূর্ণ হয়ে গেলে সাথে সাথে আরেকটি টিন স্থাপন করা হত। এভাবে রাতভর এবং দিনেও রসের ধারা অব্যাহত থাকত। কয়েক দিন তা অব্যাহত থেকে একসময় তা ক্ষীণ হয়ে যেত। আস্তে আস্তে তা বন্ধ হয়ে যেত। শেষ হওয়া অবধি দেখা যেত, দশটি বিশাল বিশাল পাত্র পরিপূর্ণ হয়ে গিয়েছে।
খেজুর বিক্রি করে যে পরিমাণ অর্থ আয় হত, রস বিক্রির আয় তার চেয়ে কোন অংশেই কম ছিল না। যে বাগানে আমরা খেজুর ও তার রস চাষ করতাম, তা ছিল ছোট, সারা দেশের কেবল পথের যে গাছ রয়েছে, তার সামনে এগুলো কিছুই না। যদি আমরা পথের খেজুর গাছ থেকে রস আহরণ করি, তবে তা কি পরিমাণ ফলদায়ক হবে, তা বলাই বাহুল্য।