hadith book logo

আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)

লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৬

দাওয়াত

এস্থলে এমন কিছু ক্ষেত্রের উল্লেখ করব, যাতে মায়েরা দীনের দাওয়াত নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং কার্যকরী ফল আনয়নে সক্ষম হয়েছে। আমি নিম্নে এরূপ কিছু উদাহরণ পেশ করছি।

‘উম্মে মুহাম্মাদ’ দাওয়াতের একটি প্রক্রিয়া উদ্ভাবন করেছে, সে এ প্রক্রিয়ার মাধ্যমে সকলের মাঝে ইসলামের বাণী পৌঁছে দেয়ায় নিজেকে ব্যাপৃত রাখে সর্বদা। শরীয়তের বিভিন্ন মাসআলা মাসায়েল নিয়ে নির্মিত বিভিন্ন প্রোগ্রাম, সিডি, ভিসিডি, ক্যাসেট ইত্যাদি সংগ্রহ করে এবং কপি করে অন্যান্যদের মাঝে বিতরণ করে। বিশেষত: শরীয়তের যে সমসত্ম হুকুম আহকাম নারীদের সাথে সম্পৃক্ত, সে সংক্রামত্ম ক্যাসেটগুলো তার অতি প্রিয়।

অপর একজন মা, যিনি তার অধীনস্থ সেবিকাদেরকে দায়ীরূপে গড়ে তুলেছেন। যতদিন তারা তার কাছে ছিল, তিনি তাদের জন্য পড়াশোনা ও জ্ঞানার্জন আবশ্যক করে দিয়েছিলেন, যখন তারা আপন আপন এলাকায় ফিরে যায়, বয়ে নিয়ে যায় হিদায়াতের আলো। তাদের মাধ্যমে অনেক নারীর হিদায়াত হয়েছে, অনেককে তারা ইসলামের ছায়াতলে নিয়ে এসেছে।