hadith book logo

আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)

লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

দ্বিতীয়ত : দায়ী প্রশিক্ষণ

এমন অনেক দেখা গেছে যে, ইসলামী বিশ্বে বা অনৈসলামী বিশ্বে অনেক ইসলামী মারকায গড়ে উঠেছে অত:পর তা বন্ধ হয়ে গিয়েছে কিংবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে এই সব সংগঠনগুলোর কর্মতৎপরতা সীমাবদ্ধ ছিল কিছু পুস্তিকা প্রকাশ এবং তা প্রচার, স্থানীয় ব্যক্তিত্বদের সাথে সম্পর্ক গড়ে তোলা ইত্যাদি ক্ষুদ্র পরিসরের কর্মকান্ডের সাথে।

অথচ তাদের অবশ্য কর্তব্য ছিল, সত্যিকার সক্ষম একটি দায়ী টিম গঠন করা, যারা স্বতন্ত্রভাবে, কারো পক্ষ-বিপক্ষ না নিয়ে নিখাদ আল্লাহর জন্য কাজ করে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন :

قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ ﴿108﴾

‘বল, ‘এটা আমার পথ। আমি জেনে-বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই’।’ [সূরা ইউসূফ : ১০৮]

যাদের জ্ঞানগত প্রস্ত্ততি সম্পন্ন হয়েছে এমন এক দল দায়ী...

যে স্থানে সংগঠনটি কাজ করছে সে দেশ ও এলাকার স্থানীয় লোকদের মধ্যে এক দল দায়ী তৈরী করা, যারা উক্ত মারকায সেখান থেকে ওঠে গেলেও, তাদের জাতির মাঝে তাদের ভাষায় দাওয়াতী তৎপরতা অব্যাহত রাখতে পারে।