hadith book logo

আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)

লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

মৌলিক কর্ম

কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের চিন্তা সামনে রেখে সংঘটি এগিয়ে যাবে :

চিন্তা ও কাজের পরিধি অনুসারে সকল খতীবকে এক স্থানে নিয়ে আসা, ইন্টারনেটের মাধ্যমে হলেও, তাদের পরস্পরের মাঝে ঐক্য, সম্প্রীতি ও যোগাযোগের সেতুবন্ধন তৈরি করা।

পরবর্তী জুমার জন্য আলোচ্য বিষয় হিসেবে একটি শিরোনাম নির্ধারণ করে শনিবারেই সকলকে অবহিত করে দেয়া।

নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে একটি বাৎসরিক বক্তব্য ও কর্ম রুটিন ঠিক করে দেয়া।

একটি মৌলিক ও ব্যাপক পাঠাগার প্রতিষ্ঠা করা, যা প্রত্যেক খতীবকে বিভিন্ন বিষয়ে বৈচিত্র্যপূর্ণ খুতবা প্রদানে সহযোগিতা দিবে। খতীবদের কেউ হয়তো তথ্য সংগ্রহের জন্য এমন অহরহ বই-পত্র সংগ্রত ও ক্রয় করতে সক্ষম নন, কেউ হয়তো নতুন আলোচিত বিষয় সম্পর্কে অবগত নন,-এভাবে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে এ ব্যাপারে সহযোগিতা প্রদান সম্ভব হবে।

খতীব, আলিম ও তাদের পরিবার পরিজন এবং তাদের নিকট আগত মেহমানদেরকে আপ্যায়নের জন্য আর্থিক সাহায্য প্রদান।

ইসলামী বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত জনপ্রিয় খুতবা প্রদান করা হয় বা হয়েছে, তার এক কপি সিডি প্রদান করা এবং গবেষণা অভিসন্দর্ভ প্রদান করে এ ধরনের ইলমী কর্মে উৎসাহ প্রদান।

আলিম ও ধর্মীয় লোকদের ব্যাপারে সমাজের মূল্যায়নের পুনর্গঠন : তাদেরকে এ মনোভাবে গড়ে তোলা যে, সম্পদশালী বা বড় কোন পদের অধিকারী নয়, সমাজে অধিক সম্মানের অধিকারী ব্যক্তিবর্গ হচ্ছে ধর্মীয় ও আলিম ব্যক্তিবর্গ।

যে কোন ধরনের প্রতি আক্রমণ থেকে খতীবদেরকে নিরাপত্তা প্রদান।

এমন তত্ত্ব, তথ্য ও বই-পত্র দিয়ে তাকে সহায়তা প্রদান করা, যা তার বোধ ও জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করবে।

তাদের প্রস্তাবনা শোনা এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট তা পৌঁছে দেয়া।

বিভিন্ন স্তরে খতীব প্রশিক্ষণ ইনসটিটিউট গড়ে তোলা।