hadith book logo

আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)

লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

ষষ্ঠ বপন: তালিবুল ইলমের জামাআত

وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لاَ أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا ﴿60﴾

‘আর স্মরণ কর, যখন মূসা তার সহচর যুবকটিকে বলল, আমি চলতে থাকব যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হব কিংবা দীর্ঘ সময় কাটিয়ে দেব।’। [সূরা কাহফ : ৬০]

عن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم بني الإسلام على خمس : شهادة أن لا إله إلا الله، و أن محمدا رسول الله، و إقامة الصلاة، و إيتاء الزكاة، و الحج، و صوم رمضان .

‘ইবনে উমর রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি ভিতের উপর ইসলামকে নির্মাণ করা হয়েছে : এই সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল। সালাত কায়িম করা, যাকাত প্রদান করা, হজ ও রমজানের রোজা রাখা।’ [বুখারী : ৮, মুসলিম : ১৬]

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال : من أتى هذا البيت فلم يرفث و لم يفسق، رجع كما ولدته أمه .

‘আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে এই ঘরে আগমন করবে এবং কোন অর্থহীন কাজ করবে না এবং অশালীন কিছু করবে না, সে সেদিনের মত ফিরে আসবে, যেদিন তাকে তার মা জন্ম দিয়েছে।’ [বুখারী : ১৮১৯, মুসলিম : ১৩৫০]

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال : المرء على دين خليله، فلينظر أحدكم من يخالل .

‘আবু হুরাইরা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বিচার্য তার বন্ধুর ধর্মের অনুসারে। সুতরাং তোমদের সাবাই যেন লক্ষ্য রাখে সে কাকে বন্ধু বানাচ্ছে’। [আহমদ : ৮৪১৭]

আমাদের নতুন চিন্তা হচ্ছে কীভাবে স্কুল, উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রদেরকে জামাআতবদ্ধ করে হজের সফরে শরীক করা যায়?