hadith book logo

আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)

লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

গল্প-কাহিনী

বাসত্মব ও জানা-প্রয়োজন এমন অনেক গল্প তোমার নিশ্চয় জানা আছে। হে মা, স্ত্রী ও কন্যা, তুমি কেন সেগুলো দাওয়াতের কাজে লাগাচ্ছো না, অন্যকে সচেতন করে তোলার লক্ষ্যে সকলকে তা জানিয়ে দিচ্ছো না? বিন্যসত্ম আকারে সকলের জন্য যদি প্রকাশ কর, তবে তা অবশ্যই ফলদায়ক একটি ব্যাপার হবে। উদাহরণ :

সেবিকাদের চক্রামত্ম। অনেক সেবিকা অদ্ভুদ উপায়ে বাড়ীর কর্ত্রীকে কষ্ট দেয়, তাকে হেনসত্মা করতে উদ্যত হয়। এমনকি কখনো কখনো তা প্রাণ হরণের পর্যায়ে চলে যায়। বিষ প্রয়োগ, খাবারে মূত্র ত্যাগ ইত্যাদি ঘটনাও অনেক বাড়ীতে ঘটে।

শিশুদেরকে ঈশ্বর পূজা শিক্ষা দেওয়ার ঘটনা খুবই সত্য একটি ব্যাপর, এভাবে সেবিকা বেশে ধর্মীয় মিশন নিয়ে হয়তো তোমার গৃহে কেউ ওৎ পেতে আছে। এ ব্যাপারে সতর্ক করার জন্য অনেক বাসত্মব ঘটনা সকলের সামনে তুলে ধরা যায়।

অনেকে সেবিকা বেশে গুপ্তচরবৃত্তি করে, এ ব্যাপারে সতর্কতার জন্য কিছু করা যেতে পারে।

অনেক সেবিকা বাড়ীর কর্তাকে তার প্রতি প্রলুব্ধ করে, স্বামীও হয়তো তার প্রলোভনে পরে তার পাতা ফাঁদে পা দেয়, ফলে স্বামী স্ত্রীর মাঝে তালাকের মত ঘটনাও ঘটে যায়। এই বিচ্ছেদের মূলে কাজ করে সেবিকা। কখনো বালিগ সমত্মানদেরকেও তারা প্রলুব্ধ করে।

শিশু সমত্মানরা দীর্ঘ দিন সেবিকাদের সাথে থাকার ফলে তার প্রতি শিশুর সহজাত ভালোবাস তৈরি হয়, ফলে একে পুজি করে সেবিকা অনেক অঘটন ঘটায়।

অধিক সেবক-সেবিকা রাখার ফলে সমাজ ও পরিবারের জন্য কী কী বিপদ ঘটে- তা প্রমাণ করার জন্য তুমি কয়েকটি বাসত্মব উদাহরণ পেশ করতে পার।

একই বাড়ীতে অনেক সেবক-সেবিকা এক সাথে থাকার ফলে তাদের মাঝে পাপাচার ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে সতর্কতা মূলক কিছু করা যেতে পারে।

উপরোক্ত বিষয়গুলোর সাথে জড়িত এমন যে কোন বাসত্মব ঘটনা তুমি সকলের জন্য তুলে ধরতে পার, ফলে তারা সতর্ক হবে এবং কার্যকরী পদক্ষেপ নিবে।