hadith book logo

আল-গিরাস চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খন্ড)

লেখকঃ তাওফীক বিন খলফ বিন আবদুল্লাহ বিন আল-রেফায়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭০

ষষ্ঠদশ বপন: সংস্কারমূলক সংগঠন

আমি ভালভাবেই জানি যে, অনেকের কাছে আমার এ আলোচনা অসার ও গুরুত্বহীন মনে হবে। আমরা যা নিয়ে আলোচনা করব, যদি তা সঠিক অর্থে পালিত হয়, তবে তার যে ফল দাঁড়াবে তাতেই আমাদের এ আলোচনার সার ও গুরুত্ব প্রমাণ হয়ে যাবে। যে তার দেয়ালে টানানো বৃক্ষের ছবির দিকে তাকিয়ে প্রশামিত্ম অনুভর করে, আর যে নিজের রোপিত গাছের ছায়ায় বসে অনাবিল প্রশামিত্ম উপভোগ করে, তারা উভয়ে কি সমান? আমি এ আলোচনাকে এমনই মনে করি ; যে তা পাঠ করবে, নিজের জীবনে উদ্ভাসিত করার প্রয়াস চালাবে, সে অবশ্যই ছবি ও বাসত্মবতার পার্থক্য বুঝতে পারবে।

ছোট ছোট অনেক কারণের বাইরে তিনটি মূল কারণে আমরা সংস্কারমূলক সংগঠনের পক্ষে যুক্তি দিচ্ছি। নিম্নে কারণ তিনটি তুলে ধরার প্রয়াস পাব :-