hadith book logo

মজলিসের সৌরভ

লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

বড় নাপাকী হতে গোসল করার পদ্ধতি

এ দারসে আমরা বড় নাপাকি থেকে গোসলের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে- আর তা হচ্ছে নিম্নরূপ:

১- অন্তরে গোসলের নিয়ত করবে

২- তারপর বিছমিল্লাহ বলবে এবং দুই হাত তিনবার ধুইবে তারপর লজ্জাস্থান ধুইবে।

৩- তারপর পরিপূর্ণ ওযূ করবে।

৪- তারপর মাথার ওপর তিনবার পানি প্রবাহিত করবে এবং চুলের গোড়া ভেজাবে।[ [নারীর জন্যে গোসলের সময় চুলের বেনি খুলা ওয়াজিব নয়।]]

৫- তারপর ডানদিক থেকে শরীরের ওপর পানি প্রবাহিত করবে তারপর বাম দিকে। পানি দ্বারা সারা শরীর শামিল করবে এবং শরীরের পশমের গোড়া ভেজাবে। শরীরের ওপর হাত দিয়ে ঘষা দেওয়া মুস্তাহাব যাতে সারা শরীরে পানি পৌছার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এটিই হলো গোসলের পরিপূর্ণ পদ্ধতি। যেমনটি বুখারীতে ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন,

«كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ مِنْ الْجَنَابَةِ غَسَلَ يَدَيْهِ وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ ثُمَّ اغْتَسَلَ ثُمَّ يُخَلِّلُ بِيَدِهِ شَعَرَهُ حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ أَفَاضَ عَلَيْهِ الماءَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ وَقَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ الله صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ نَغْرِفُ مِنْهُ جَمِيعًا» .

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাপাকি হতে গোসল করতেন দুই হাত ধুইতেন, তারপর তিনি সালাতের ওযূর মতো করে ওযূ করতেন। তারপর গোসল করতেন। তারপর তিনি তার হাত দিয়ে চুল খিলাল করতেন। তারপর যখন তার বিশ্বাস হতো যে, সে চুলের গোড়ায় চামড়াতে পানি পৌছাতে সক্ষম হয়েছেন তখন তিনি তার ওপর তিনবার পানি প্রবাহিত করতেন। তারপর তিনি সমগ্র শরীর ধৌত করতেন। আর তিনি (আয়েশা ) বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। আমরা উভয়েই তা থেকে পানি উঠাতাম।”

- তবে দু’টি কাজ দ্বারাই ফরয গোসল হয়ে যায়।

১- অন্তরে গোসলের নিয়ত করা।

২- অতঃপর নাকে পানি দেওয়া ও কুলি করার সাথে সমগ্র শরীর এবং চুলের গোড়ায় পানি পৌছানো।

আল্লাহর নিকট আমাদের প্রার্থনা এই যে, তিনি যেন আমাদের অন্তরসমূহকে এবং দেহসমূহকে পবিত্র করেন এবং যাবতীয় নাপাকী থেকে তা পরিচ্ছন্ন করেন। এতটুকুতে যথেষ্ট করছি। আল্লাহর ইচ্ছায় পরবর্তী দারসে আমরা তায়াম্মুমের বিধান সম্পর্কে আলোচনা করব।