১
মজলিসের সৌরভ
লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
সালাতের শর্তসমূহ (২)
পূর্বের দারসে আমরা সালাতের শর্তসমূহ সম্পর্কে আলোচনা করেছি। শর্তসমূহের মধ্যে আমরা ইসলাম, জ্ঞান, ভালো-মন্দ পার্থক্য করা ও ওয়াক্ত প্রবেশ করা সম্পর্কে আলোচনা করেছি। আর সালাত বিশুদ্ধ হওয়ার শর্তসমূহ হলো-
- সতর ঢাকা: এমন কাপড় দ্বারা যাতে চামড়া দেখা না যায়।
পুরুষের সতর: নাভি থেকে হাঁটু পর্যন্ত।
নারীর সতর: সালাতে তার চেহারা ও কব্জি ছাড়া তার পুরো শরীরই হলো সতর। তবে উত্তম হলো দুই কব্জিও ঢেকে রাখবে। আর যদি সালাত বেগানা পুরুষের সামনে হয় তবে পুরো শরীরই ঢেকে ফেলবে।
যে বিষয়ে সতর্ক করা উত্তম: কতক মানুষ এমন আছে যারা এমন কাপড় বা শর্ট প্যান্ট পরিধান করে, যার ফলে তাদের রানের কিছু অংশ বা পিঠের নিচে কিছু অংশ দেখা যায় যেটুকু সতরের অন্তভুর্ক্ত। এতে সালাত বিশুদ্ধ হবে না।
অনুরূপভাবে যে ব্যক্তি এমন পাতলা কাপড় পরিধান করে যা তার ভেতরকার অবস্থা ব্যাখ্যা করে দেয়, ফলে কাপড়ের নিচ দিয়ে চামড়ার রং দেখতে পাওয়া যায়, তবে এ ব্যক্তির সালাত শুদ্ধ হবে না।
- সালাতের আরেকটি শর্ত হলো ছোট ও পড় নাপাকি থেকে পবিত্র হওয়া। এ বিষয়ে বিস্তারিত আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে।
- তার আরও শর্ত হলো, শরীর, পোশাক ও সালাতের স্থান থেকে নাপাকি দূর করা।
সালাতের পর কেউ তার দেহে কোনো নাপাক বস্তু দেখতে পেল; অথচ সে জানে না কখন এমন ঘটল বা সে ভুলে গেছে তাহলে তার সালাত সহীহ হয়ে যাবে। আর যদি সালাতের মাঝখানে সে জানে এবং সতর খোলা ছাড়া তা দূর করা সম্ভব তখন সে তা দূর করবে এবং সালাত পুরো করবে।
- সালাতের শর্তসমূহের মধ্যে রয়েছে: কিবলামূখী হওয়া, অর্থাৎ কাবাকে সামনে রাখা।[ [এ থেকে বাদ পড়বে সফর অবস্থায় বাহনের (যেমন গাড়ী বা প্লেন বা অন্য কিছুর) ওপর নফল সালাত। তখন বাহন তাকে নিয়ে যেদিকে ফিরবে সে দিকে ফিরেই সালাত আদায় করবে।]] এটি মুসলিমদের কিবলা।
- সালাতের আরেকটি শর্ত হলো নিয়ত করা। নিয়তের স্থান হলো অন্তর। মুখে উচ্চারণ করা বৈধ নয়।
- জানাযার সালাত ছাড়া আর কোনো সালাত কবরের ওপর আদায় করা বৈধ নয়। অনুরূপভাবে উটের গোয়ালে সালাত আদায় করা শুদ্ধ নয়।[ [এটি হলো সে জায়গা যেখানে উট রাত যাপন করে ও বিশ্রাম নেয় এবং যেখানে পানি থেকে উঠার সময় বা পানির জন্য অপেক্ষা করার সময় বসে।]]
হে আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা সালাতকে এমনভাবে আদায় করে যে সালাত আমাদের পক্ষ থেকে আপনাকে সন্তুষ্ট করে। এতটুকুতে যথেষ্ট করছি। আল্লাহর ইচ্ছায় পরবর্তী দারসে আমরা সালাতের রুকনসমূহ সম্পর্কে আলোচনা করব।