hadith book logo

মজলিসের সৌরভ

লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

মুসলিম নর ও নারী পোশাকের বিধান (২)

পূর্বের দারসে আমরা মুসলিম নারী ও পুরুষের পোশাকের বিধান সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা বাকী অংশ সম্পন্ন করব।

- শরীআতের সীমা লঙ্ঘন, অপচয় ও অহংকার না করে সৌন্দর্য অবলম্বন করা মুস্তাহাব। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«إِنَّ الله جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ» [ رواه مسلم ]

“নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন।” [মুসলিম এটি বর্ণনা করেছেন] এ থেকে বাদ যাবে সে নারী যখন যে গাইরে মাহরাম (ভিন পুরুষ) লোকদের সামনে থাকবে, তখন সে তার সৌন্দর্যকে প্রকাশ করবে না; বরং পুরো শরীর সে ঢেকে রাখবে।

- পোশাক পরিধান করার সময় ডান দিক থেকে পরিধান করা মুস্তাহাব। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ ، فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ» [ رواه أبوداود وصححه الألباني ].

“যখন তোমরা কাপড় পরিধান করবে ও ওযূ করবে তখন তোমরা তোমাদের ডান দিক থেকে আর‎ম্ভ করবে।” [বর্ণনায় আবূ দাউদ। আলবানী এটিকে সহীহ বলেছেন]

- যত ধরনের কাপড় পরিধান করুক না কেন পুরুষের জন্য টাখনুর নিচে ঝুলিয়ে দেয়া হারাম। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«مَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ مِنْ الْإِزَارِ فَفِي النَّارِ» [ رواه البخاري ].

“লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে হবে তা জাহান্নামে যাবে।” [এটি বুখারী বর্ণনা করেছেন]

- যে কাপড়ে কুরআনের কোনো আয়াত বা আল্লাহর নাম লেখা আছে তা পরিধান করা হারাম। কারণ, এটি কুরআন ও আল্লাহর প্রতি অবমাননার দিকে ধাবিত করবে।

- যে সব কাপড়ে প্রাণির ছবি আছে সে সব কাপড় পরিধান করা হারাম; তবে যদি প্রাণির মাথা কাটা থাকে। কারণ, আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,

«اسْتَأْذَنَ جَبْرَائِيلُ عليه السلام عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ : اُدْخُلْ، فَقَالَ : كَيْفَ أَدْخُلُ، وَفِي بَيْتِك سِتْرٌ فِيهِ تَصَاوِيرُ؟ إمَّا أَنْ تَقْطَعَ رُؤُوسَهَا أَوْ يُجْعَلَ بِسَاطًا يُوطَأُ، فَإِنَّا مَعْشَرَ الْمَلَائِكَةِ لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ تَصَاوِيرُ» [ أخرجه النسائي وصححه الألباني ].

“জিবরীল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশের অনুমতি চাইলে রাসূল ল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, প্রবেশ কর। তখন তিনি বললেন, কীভাবে প্রবেশ করর? আপনার ঘরে একটি পর্দা যাতে রয়েছে প্রাণীর ছবি। হয় আপনি তাদের মাথ কেটে ফেলেন আর না হয় তা বিছানা বানান যা পায়ে মাড়ানো হয়। কারণ, ফিরিশতাকুল এমন ঘরে প্রবেশ করে না যেখানে ছবি থাকে।” [এটি নাসাঈ বর্ণনা করেছেন আর আলবানী তা সহীহ বলেছেন]।

- যে সব কাপড়ে অমুসলিমদের ধর্মীয় নিদর্শন যুক্ত রয়েছে সে ধরনের পোশাক পরিধান করা হারাম। যেমন, ক্রুশ ও ইয়াহুদীদের তারকা ইত্যাদি।

ইমরান ইবন হিত্তান বর্ণনা করেন,

( أنَّ عائِشةَ رَضِيَ اللهُ عنها حَدَّثَته : أَنَّ النَّبِيَ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ ) [ رواه البخاري ].

‘আয়েশা রাযিয়াল্লাহু আনহা তাকে বলেছেন, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে ক্রুশ বিশিষ্ট জিনিস না ভেঙে ছাড়তেন না।” [এটি বুখারী বর্ণনা করেছেন]