মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।
আসসালামু আলাইকুম,
এই ওয়েবসাইটটি নিয়মিত চালু রাখতে প্রতি মাসেই সার্ভার ও টেকনিক্যাল খরচ বহন করতে হয়। দুঃখজনকভাবে বর্তমানে এই খরচ বহন করার মতো পর্যাপ্ত ফান্ড আমাদের নেই।
🌿 আপনার একটি দান হতে পারে অসংখ্য মানুষের হিদায়াতের মাধ্যম
Hadith.one–এ প্রতিটি হাদিস পড়া, শেখা ও শেয়ার করার মাধ্যমে আপনি হতে পারেন সদকাহ জারিয়াহর অংশীদার।
🤲 আল্লাহর রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে এই দাওয়াহ প্ল্যাটফর্মটি চালু রাখতে সাহায্য করুন।
🔗 আজই দান করুন এবং এই খিদমতের সাথে যুক্ত থাকুন
জাযাকাল্লাহু খাইরান,
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
ঈমানের রুকন সম্পর্কে আমরা আমাদের আলোচনা পূর্ণ করব আর এ পাঠে আমরা ঈমানের দ্বিতীয় রুকন সম্পর্কে আলোচনা করব। আর তা হলো-
মালায়েকাদের প্রতি ঈমান আনা: আর তা হলো, আমরা বিশ্বাস করব যে, তারা বিদ্যমান আছেন এবং তারা সম্মানিত বান্দা। আল্লাহ তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন আর তাদেরকে তার আনুগত্যে নিয়োজিত রেখেছেন। তাদের যা নির্দেশ করা হয়েছে সে বিষয়ে তারা আল্লাহর নাফরমানি করেন না এবং তাদের যা আদেশ করা হয় তারা তাই করেন। আল্লাহ তা‘আলা বলেন,
“রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাযিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণও। প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর, তাঁর মালায়েকা, কিতাবসমূহ ও তাঁর রাসূলগণের উপর।” [আল-বাকারাহ : ২৮৫]
- মালায়েকা (ফিরিশতাগণ) হলেন আল্লাহ তা‘আলার অনুগত বান্দা। তাদের ব্যাপারে মহান আল্লাহ বলেন,
“সকল প্রশংসা আসমানসমূহ ও যমীনের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি রাসূল করেন মালায়েকাদেরকে যারা দুই দুই, তিন তিন অথবা চার চার পক্ষবিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছে বৃদ্ধি করেন। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।” [ফাতির : ১]
আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«خُلِقَتِ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ» [ رواه مسلم
“মালায়েকাদের নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে।” [মুসলিম]
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,
“আরশ বহনকারী আল্লাহর মালায়েকাদের থেকে একজন মালাক সম্পর্কে বর্ণনা দিতে আমাকে বলা হয়েছে—তার কানের লতি থেকে গাড় পর্যন্তের দূরত্ব হলো সাতশত বছরের রাস্তা।” [আবূ দাঊদ]
- তাদের নামসমূহ ও কর্মসমূহ সম্পর্কে নিম্ন লিখিত বর্ণনা এসেছে- জিবরীল আলাইহিস সালাম: তিনি অহীর জিম্মাদার। আল্লাহ বলেন,
“যে কেউ আল্লাহ, তাঁর মালায়েকা, তাঁর রাসূলগণ এবং জিব্রীল ও মীকাঈলের শত্রু হবে, তবে নিশ্চয় আল্লাহ কাফেরদের শত্রু।” [আল-বাকারাহ : ৯৮]
একজন মুসলিমের ওপর দায়িত্ব হলো মালায়েকাদের কষ্ট হয় বা খারাপ লাগে এমন সব কর্ম থেকে বিরত থাকা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন,
“যে ব্যক্তি পেয়াজ, রসুন ও দূর্গন্ধ যাতীয় কিছু খায়, সে যেন আমাদের মসজিদসমূহের কাছে না আসে। কারণ যে সব বস্তুর কারণে আদম সন্তান কষ্ট পায় তাতে মালায়েকাও কষ্ট পায়।” [মুসলিম]
“মালায়েকা সে ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর ও ছবি রয়েছে।” [মুসলিম]
আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা মালায়েকার প্রতি বিশ্বাস করেন তাদের মুহাব্বাত করেন এবং তাদের কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকেন। আল্লাহর ইচ্ছায় পরবর্তী দারসে আমরা ঈমানের রুকনসমূহ হতে তৃতীয় রুকন অর্থাৎ কিতাবসমূহের প্রতি ঈমান আনা বিষয়ে আলোচনা করব।
সোশ্যাল মিডিয়ায় হাদিস শেয়ার করুন
Or Copy Link
https://hadith.one/bn/book/586/7
রিডিং সেটিংস
Bangla
English
Bangla
Indonesian
Urdu
System
System
Dark
Green
Teal
Purple
Brown
Sepia
আরবি ফন্ট নির্বাচন
Kfgq Hafs
Kfgq Hafs
Qalam
Scheherazade
Kaleel
Madani
Khayma
অনুবাদ ফন্ট নির্বাচন
Kalpurush
Kalpurush
Rajdip
Bensen
Ekushe
Alinur Nakkhatra
Dhakaiya
Saboj Charulota
Niladri Nur
22
17
সাধারণ সেটিংস
আরবি দেখান
অনুবাদ দেখান
রেফারেন্স দেখান
হাদিস পাশাপাশি দেখান
এই সদাকা জারিয়ায় অংশীদার হোন
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।