১
মজলিসের সৌরভ
লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
সালাতের ওয়াজিবসমূহ
পূর্ববর্তী দারসে সালাতের রুকনসমূহ ও তৎসংশ্লিষ্ট বিধান সম্পর্কে আলোচনা করেছি। এ পাঠে আমরা সালাতের ওয়াজিবসমূহ সম্পর্কে আলোচনা করব। আর তা হলো
১- তাকবীরে তাহরীমা ব্যতীত সকল তাকবীর।
২- ইমাম ও একা সালাত আদায়কারীর জন্য «سمع الله لمن حمده» বলা, তবে মুক্তাদী তা বলবে না।
৩- ইমাম, একা সালাত আদায়কারী ও মুক্তাদীর জন্য «ربنا ولك الحمد» বলা
৪- রুকুতে «سبحان ربي العظيم» বলা, আর মুস্তাহাব হলো তিনবার বা তার চেয়ে বেশি বলা।
৫- সেজদাতে «سبحان ربي الأعلى» বলা, আর মুস্তাহাব হলো তিনবার বা তার চেয়ে বেশি বলা।
৬- প্রথম তাশাহুদ। আর তা হলো:
«التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ الله وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا الله وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ» [ متفق عليه ].
“সকল মৌখিক, দৈহিক ও আর্থিক ‘ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর আল্লাহর সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক।সালাম আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক।আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মা‘বূদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।” [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)]
৭- প্রথম তাশাহুদের জন্য বসা।
- এসব ওয়াজিব হতে কোনো ওয়াজিব যে ইচ্ছা করে ছেড়ে দিল তার সালাত বাতিল।
- আর যে তা ভুলে বা না জেনে ছেড়ে দিল, তাহলে সে সেজদা সাহুর মাধ্যমে তার প্রতিকার করবে।
আল্লাহর নিকট উপকারী ইলম এবং নেক আমলের তাওফীক প্রার্থনা করি। এতটুকুতে যথেষ্ট করছি। আল্লাহর ইচ্ছায় পরবর্তী পাঠে আমরা সালাতে গমন করার আদবসমূহ সম্পর্কে আলোচনা করব।