hadith book logo

মজলিসের সৌরভ

লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

সিয়ামের বিধান (২)

পূর্বের দারসে আমরা রমযান মাস ও তার ফযীলত এবং তার কিছু বিধান সম্পর্কে আলোচনা করেছি। এ দারসে আমরা যে সব কারণে সাওম ভেঙ্গে যায় বা বাতিল হয় সে সম্পর্কে আলোচনা করব। সাওম ভঙ্গের কারণসমূহ হলো-

- সহবাস এবং হস্তমৈথুন।

- ইচ্ছাকৃত খাওয়া ও পান করা এবং যা কিছু খাওয়া ও পান করার অর্থে তা গ্রহণ করা, যেমন খাবার স্যালাইন নেওয়া ও রক্ত নেওয়া।

- সিঙ্গা লাগানোর মাধ্যমে রক্ত বের করা।

- ইচ্ছাকৃত বমি করা।

- নারীদের হায়েয ও নেফাসের রক্ত বের হওয়া।

- উপরে উল্লিখিত কারণগুলো তিনটি শর্ত না পাওয়া পর্যন্ত সাওম নষ্ট করবে না। এক- এগুলোর বিধান সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। দুই- স্মরণ থাকতে হবে এবং তিন- ইচ্ছাকৃত হতে হবে।(কেবল হায়েয ও নিফাস ছাড়া)।

- যে সব বিষয়ে অনেক প্রশ্ন করা হয়; অথচ তা সাওম ভঙ্গের কারণ নয়। সেগুলো হলো-

- রক্ত পরীক্ষা করা, দাঁত উঠানো, খাদ্যবিহীন ইনজেকশন, হাঁপানীর ইনহেলার, অক্সিজেন, মলদ্বারে সাপোজিটর ব্যবহার করা[ [অনুরূপভাবে নারীদের লজ্জাস্থানে ড্রপ দেয়া, যৌনি সাপোজিটর এবং লোশন লাগানো।]], নাকের ড্রপ; যদি তা গলায় না পৌঁছে এবং চোখ ও কানের ড্রপ।

- মিসওয়াক করা, দাতের মাজন ব্যবহার করা (গলাধঃকরণ যেন না হয় সে ব্যাপারে সতর্কতা সহকারে) এবং ধোঁয়া (তবে সে তা নাক দিয়ে টেনে নেবে না)।

- স্বপ্নদোষ হওয়া, নাক দিয়ে রক্ত পড়া, নাকের শ্লেষ্মা গিলে ফেলা।

- নারীদের ইস্তেহাযাহ এবং তাদের স্বাভাবিক মাসিকের সময় ছাড়া অন্য সময় মাটি রং বা হলদে রংয়ের স্রাব বের হওয়া।

হে আল্লাহ আপনি আমাদের উপকারী ইলম শিক্ষা দান করুন, আর যা শিখিয়েছেন তা দ্বারা আমাদের উপকৃত করুন। আর আপনি আমাদের ইলমকে বাড়িয়ে দেন।এ টুকু আলোচনাতে যথেষ্ট করছি। আল্লাহর ইচ্ছায় আগামী দারসে আমরা ইসলামের রুকসমূহ হতে পঞ্চম রুকন হজ সম্পর্কে আলোচনা করব।