hadith book logo

মজলিসের সৌরভ

লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৩

তারপর

সব প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে আমাদের আকীদা, ইবাদত, মুআমালাহ ও আখলাক সম্পর্কে শরীআতের বিধানসমূহ ও মাসায়েলগুলো শিখিয়েছেন।

আমাদের ওপর ওয়াজিব হলো আমরা যেন এই ইলমের অনুসরণ করি এবং সে অনুযায়ী আমল করি। যাতে তা উপকারী ইলম হয়, যার সুন্দর ফল আমরা দুনিয়া ও আখিরাতে পাই। কারণ, যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করবে না, তা তার বিরুদ্ধে দলীল হবে। আল্লাহর নিকট পানাহ চাই। আর তা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত দুআর অর্ন্তভুক্ত:

« اللَّهُمَّ إنِّي أَعُوذُ بكَ مِن عِلْمٍ لا يَنْفَع» [ رواه مسلم ].

“হে আল্লাহ আমি আপনার কাছে এমন ইলম থেকে আশ্রয় প্রার্থনা করছি যা কোনো উপকারে আসে না।” [মুসলিম এটি বর্ণনা করেছেন]

আলেমগণ আল্লাহর নিম্নোক্ত বাণীর ব্যখ্যায় বলেন,

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (6) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ [ سورة الفاتحة : 7]

“আমাদেরকে সরল পথের হিদায়াত দিন। তাদের পথ, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন এবং যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি আর যারা পথভ্রষ্টও নয়।” [আল-ফাতেহা : ৬-৭] যাদের ওপর অনুগ্রহ করা হয়েছে তারা হলেন যারা উপকারী ইলম ও সৎ আমল একত্রিত করেছেন। আর যাদের ওপর ক্ষুব্ধ, তারা হলো যারা ইলম হাসিল করেছে; তবে তার ওপর আমল করে নাই। আর পথভ্রষ্ট হলো, যারা ইলম ছাড়া আমল করেছে।

আমাদের উচিত হলো এই ইলমকে প্রচার করা এবং তা অপরের নিকট পৌঁছানো। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«بَلِّغُوا   عَنِّي   ولو آيَةً» [ رواه البخاري ].

“আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছে দাও।” [এটি বুখারী বর্ণনা করেছেন]

আল্লাহর নিকট কামনা করি তিনি যে এ ইলকে আমাদের পক্ষে দলীল বানান; আমাদের বিপক্ষে নয়। আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার পরিজন ও তাঁর সাহাবীগণের ওপর শান্তি বর্ষিত হোক। সব প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব।