১
মজলিসের সৌরভ
লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩০
সালাতের রুকনসমূহ যে কোনো রুকন ছেড়ে দিল বা ভুলে গেল তার বিধান
পূর্বের দারসে আমরা সালাতের চৌদ্দটি রুকন সম্পর্কে আলোচনা করেছি। এ দারসে আমরা যে তার কোনো একটি রুকন ছেড়ে দিল বা ভুলে গেল তার বিধান সম্পর্কে আলোচনা করব।
- যদি কেউ তাকবীরে তাহরীমা ছেড়ে দেয় বা ভুলে যায় তার সালাত আরম্ভ করা হলো না। অর্থাৎ সে সালাতে প্রবেশ করেনি।
- আর যদি অন্য কোনো রুকন হয় এবং তা যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে তার সালাত বাতিল। আর যদি ভুলে ছাড়ে তাহলে তাতে ব্যাখ্যা আছে:
ক- যদি পরবর্তী রাকাতের একই স্থানে পৌঁছার আগে স্মরণ করে তাহলে সে ফিরে আসবে এবং তা পালন করে সালাত পূর্ণ করবে এবং সেজদা সাহু করবে।
এর দৃষ্টান্ত: যদি কোনো ব্যক্তি রুকু করা ভুলে যায় অতঃপর এটিকে একই রাকাতের সেজদায় বা পরবর্তী রাকাতের কিরাতে গিয়ে স্মরণ করল তখন সে সেজদা বা কিরাত ছেড়ে দিয়ে রুকু করবে তারপর সালাত পূর্ণ করবে এবং সেজদা সাহু করবে।
খ- আর যদি দ্বিতীয় রাকাতের একইস্থানে এসে মনে পড়ে তাহলে সে অপূর্ণ রাকাত বাদ দিয়ে দিবে। আর এ রাকাতটি তার স্থলাভিষিক্ত করবে। তারপর সে সালাত পূর্ণ করবে এবং সেজদা সাহু করবে।
এর দৃষ্টান্ত: যদি প্রথম রাকাতের রুকু ভুলে যায় তারপর দ্বিতীয় রাকাতে রুকু করার সময় তা মনে পড়ে তখন সে প্রথম রাকাত বাদ দিবে এবং দ্বিতীয় রাকাতই হবে তার জন্য প্রথম রাকাত। সে সালাত পুরো করবে এবং সেজদা সাহু করবে।
গ- আর যদি সালামের পরে স্মরণ করে তখন যদি ছুটে যাওয়াটি শেষ রাকাতে হয় তা হলে তা আদায় করবে এবং পরবর্তী কাজ সম্পন্ন করে সালাত শেষ করবে এবং সেজদা সাহু করবে।
আর যদি ছুটে যাওয়াটি শেষ রাকাতের পূর্বে হয়, তখণ সে পূর্ণ একটি রাকাত আদায় করবে। যতক্ষণ তার সালাম এবং স্মরণের মাঝে দীর্ঘ সময় অতিবাহিত না হয়। যদি দীর্ঘ সময় অতিবাহিত হয় বা তার ওযূ নষ্ট হয় তখন অবশ্যই সালাত পুনরায় আদায় করতে হবে।
আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করুন। এতটুকুতে যথেষ্ট করছি। আল্লাহর ইচ্ছায় পরবর্তী দারসে সালাতের ওয়াজিবসমূহ সম্পর্কে আলোচনা করব।