hadith book logo

মজলিসের সৌরভ

লেখকঃ তুরকী ইবন ইবরাহীম আল-খানীযান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

সালাতে গমনের আদাবসমূহ

ইতোপূর্বে আমরা সালাতের শর্তসমূহ, রুকসমূহ এবং ওয়াজিবসমূহ সম্পর্কে আলোচনা করছি। এ দারসে আমরা সালাতের দিকে গমন করার আদাব সম্পর্কে আলোচনা করব।

- এক জন মুসলিমের ওপর ওয়াজিব হলো সালাত জামাতে আদায় করা। আল্লাহ বলেন,

وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ [ البقرة : 43]

“তোমরা রুকুকারীদের সাথে রুকু কর।” [আল-বাকারাহ : ৪৩]

আরও যেহেতু মুসলিম তার সহীহতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ» .

“আমি ইচ্ছা করেছি যে, আমি সালাতের নির্দেশ দেই ও তা কায়েম করা হোক এবং একজনকে নির্দেশ দেই মানুষদের নিয়ে সালাত আদায় করতে অতঃপর আমি এমন কতক লোক যাদের সঙ্গে জ্বালানী কাঠ থাকবে আমার সঙ্গে নিয়ে সেসব লোকদের অভিমুখে বের হই যারা সালাতে উপস্থিত হয় না এবং তাদের ওপর তাদের বাড়ি-ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই।”

- মুস্তাহাব হচ্ছে ওযূর হালতে এমন অবস্থায় সালাতে আসা যে তার ওপর গাম্ভীর্যতা ও ধীরতা থাকবে।

কারণ, নবী সাল্লাল্লাহু আলা্ইহি ওয়াসাল্লাম বলেছেন,

«إذا أُقيمتِ الصَّلاةُ فلا تأتوها وأنتم تَسعَونَ، ولكن ائتوها وأنتم تَمشُونَ وعليكم السَّكينةُ، فما أدركتُم فصلُّوا، وما فاتكم فأتمُّوا» [ متفق عليه ].

‘‘যখন সালাতের ইক্বামত (তাকবীর) দেওয়া হয় তখন তোমরা তাতে দৌড়ে আসবে না, বরং তোমরা গাম্ভীর্য-সহকারে স্বাভাবিকরূপে হেঁটে আসবে। তারপর যতটা সালাত পাবে, পড়ে নেবে। আর যতটা ছুটে যাবে, ততটা (নিজে) পূরণ করে নেবে।’’ [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)]

- যখন মসজিদে প্রবেশ করার ইচ্ছা করে তখন ডান পা এগিয়ে দেবে এবং বলবে,

«اللَّهُمَّ افتَحْ لي أبوابَ رَحْمَتِك» [ رواه مسلم ].

“হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমাতের দরজাসমূহ খুলে দাও।” [এটি মুসলিম বর্ণনা করেছেন]

- যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করবে তখন বাম পা এগিয়ে দেবে এবং বলবে,

« اللَّهُمَّ إنِّي أسألُكَ مِنْ فَضْلِك» [ رواه مسلم ].

“হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।” [হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন]

- মুস্তাহাব হলো আগে আগে সালাতে উপস্থিত হওয়া প্রথম তাকবীর ধরার চেষ্টা করা। প্রথম কাতার ও ইমামের কাছাকাছি দাড়ানো। সালাত কাতার সোজা করা ও ফাঁকাগুলো পুরণ করা।

- মসজিদে প্রবেশকারীর জন্যে মুস্তাহাব হলো দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ পড়া ছাড়া না বসা। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ» [ متفق عليه ].

“যখন তোমাদের কেউ মসজিদ প্রবেশ করবে, তখন সে যেন দু’ রাকআত সালাত না পড়া অবধি না বসে।” [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)]

হে আল্লাহ তোমার রহমত ও ক্ষমা দ্বারা আমাদেরকে শামিল করো এবং তোমার ক্ষমা ও অনুগ্রহ দ্বারা আমাদের দয়া করো। এতটুকুতে যথেষ্ট করছি। আল্লাহর ইচ্ছায় পরবর্তী পাঠে আমরা সালাতের বিশুদ্ধ পদ্ধতি সুন্নাহ অনুযায়ী বর্ণনা করব।