hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

আমরা কিভাবে আমাদের সন্তানদের লালন-পালন করব?

প্রতিটি মাতা-পিতার অন্তরেই সন্তানের প্রতি মায়া-মমতা স্বভাবতই বেশি থাকে। সেই মায়া-মমতা যেন বিপদের কারণ না হয় তাই তার প্রয়োগেরও নির্দিষ্টি নীতিমালা রয়েছে পবিত্র ইসলামে। সুতরাং সন্তান লালন-পালন ও তাদের পরিচর্যার ক্ষেত্রে যে বিষয়টির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তা হচ্ছে সন্তান যেন কোনোভাবেই বিপথগামী নয় হয় এবং মাতা-পিতাকে বিপথগামী করতে না পারে। প্রতিটি পিতা-মাতারই সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সার্বিক পরিচর্যার ক্ষেত্রে ইসলামি নীতিমালা মেনে চলতে পারলেই যে বিপথগামীতা থেকে মুক্ত থাকা যাবে সেটি বলে দেয়া যায় অনায়াসেই।

আল্লাহ তাআলা বলেন:

(আরবি)

হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাতের পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। (সূরা তাহরীম : ৬ )

মাতা-পিতা, শিক্ষক তথা সমাজের সকলেরই আল্লাহর নিকট জবাবদেহি করতে হবে সন্তানদের গঠন করার ব্যাপারে। যদি তারা আন্তরিকভাবে চেষ্টা করে তবে সন্তানরা সুখী হবে এবং অন্যরাও সফল হবে দুনিয়া ও আখিরাতে । আর যদি তাদেরকে উত্তমভাবে গড়ে তোলা না যায় তবে অশান্তি ও দুর্দশা সকলেরই জন্য । ফলে, তাদের পাপের ভার অন্যদের উপরও বর্তাবে। এ জন্যই হাদিস শরিফে এসেছে:

كلُّكُم رَاعٍ وَ كُلُّكُمْ مَسْؤُلٌ عَنْ رَعِيَّتِهِ ( متفق عليه )

তোমরা প্রত্যেকেই (রাখালের মত) দায়িত্বশীল, আর এ দায়িত্বশীলতার ব্যাপারে প্রত্যেককেই জবাবদেহি করতে হবে। (বোখারি ও মুসলিম )

হে সম্মনিত শিক্ষক, হে জাতির কাণ্ডারী, আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেয়া সুসংবাদ শ্রবণ করুন:

فَوَاللهِ لأن يَهْدِيَ اللهُ بِكَ رجُلًا واحِدًا خَيْرٌ لَكَ مِنْ حُمُرِ النِّعَمِ ( رواه البخاري )

আল্লাহর শপথ, তোমার মাধ্যমে মহান আল্লাহ একজন মাত্র ব্যক্তিকে হেদায়াত দান করা, তোমার লাল উটের (মালিক হওয়া) থেকেও অনেক উত্তম। (বোখারি)

হে অভিভাবকবৃন্দ, আপনাদের জন্যও কতই না চমৎকার সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

إذا ماتَ الانسانُ انْقَطَعَ عَمَلُهُ الاَّ مِنْ ثَلاثٍ صَدَقَةٍ جَارِيَةٍ أوْ عِلْمٍ يَنْتَفِعُ بِهِ أوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُولَهُ ( رواه مسلم )

মানুষ যখন মারা যায় তিন ধরণের আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে যায়, সদকায়ে জারিয়া, ইলম যার দ্বারা সে উপকৃত হয় এবং নেককার সন্তান যে তার জন্য জিকির">দোয়া করে। (মুসলিম)।

সুতরাং হে আমার মুরব্বীবৃন্দ, সকল কাজের আগে প্রথমে নিজেদের সংশোধনে সচেষ্ট হোন। সন্তানদের সম্মুখে আপনি যে ভাল কাজ করবেন তাই উত্তম। তাদের সম্মুখে যাবতীয় মন্দ ও খারাপ কাজ পরিত্যাগ করুন। শিক্ষক ও পিতামাতা যদি সব সময় নিজ সন্তান ও ছাত্রদের সম্মুখে উত্তম চরিত্র ও ভাল ব্যবহার প্রদর্শনে আন্তরিক থাকে, তবেই তারা উত্তম শিক্ষা পাবে।