১
ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা
লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭১
ছবি ও মূর্তির কি একই হুকুম
অনেকে ধারণা করে যে, জাহিলি যুগে যে সব মূর্তি তৈরী করা হত ইসলাম কেবল সেগুলিকেই হারাম করেছে। বর্তমান যুগের অধুনিক ছবি এর অন্তর্ভুক্ত নয় । এটি বড়ই বিস্ময়কর একটি ধারনা। মনে হচ্ছে, ছবিকে হারাম করে যে সব হাদিস বর্ণনা করা হয়েছে তারা যেন তা শ্রবণই করেনি। তার কয়েকটি হাদিস নিম্নে উল্লেখিত হল:
আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি ছোট বালিশ ক্রয় করেছিলেন। তাতে ছবি আঁকা ছিল। ঘরে প্রবেশের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৃষ্টি এতে পতিত হলে তিনি আর ঘরে প্রবেশ করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজীর চেহারা দেখেই তা বুঝতে পারলেন। তিনি বললেন: আমি আল্লাহ ও তার রাসূলের নিকট তওবা করছি। আমি কি গুনাহ করেছি ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই ছোট বালিশটি কোথায় পেলে? তিনি বললেন: আমি এটা এ জন্য খরিদ করেছি, যাতে আপনি এতে হেলান দিয়ে বিশ্রাম করতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই সমস্ত ছবি অংকন করেছে কিয়ামতের দিন তাদেরকে আজাব দেয়া হবে। তাদের বলা হবে, তোমরা যাদের সৃষ্টি করেছিলে তাদের জীবিত কর। অত:পর বললেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেশতাগণ প্রবেশ করেন না। (বোখারি ও মুসলিম)
তিনি আরো বলেছেন:
أشَدُّ النَّاسِ عَذابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِيْنِ يُضَاهُوْنَ بِخَلْقِ اللهِ ( متفق عليه )
যারা ( ছবি অঙ্কন করে) আল্লাহর সৃষ্টির সমকক্ষ নিরূপণ করছে কেয়ামতের দিন সবচে কঠিন আজাব তাদেরই হবে। (বোখারি ও মুসলিম)
বোখারি শরীফে বর্ণিত আছে:
أنَّ النَّبيَّ صلي الله عليه وسلم لَمَّا رأي الصُّوَرَ في البيتِ لَمْ يَدْخُلْ حتّي مُحِيَتْ ( رواه البخاري )
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছবি দেখার পর তা মিটিয়ে না ফেলা পর্যন্ত তাতে প্রবেশ করেননি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ীতে ছবি ঝুলাতে নিষেধ করেছেন আর অন্যদের তা আঁকতে কিংবা উঠাতে নিষেধ করেছেন। (তিরমিজি)