hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

যারা লানত পাবার যোগ্য

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মদের উপর লানত করেছেন। যে তা পান করবে, পরিবেশন করবে, বিক্রি করবে, বিক্রি করতে সাহায্য করবে, এবং যে এর রস সংগ্রহ করবে, কিংবা তাতে সাহায্য করবে, যে তা বহন করবে, এবং যেখানে বহন করে নেওয়া হবে, আরো লা’নত করেছেন তার মূল্য গ্রহণকারীর উপর, সকলের উপরই আল্লাহর লানত। (সহিহ, বর্ণনায় আবু দাউদ ও অন্যান্য)

২। তিনি আরো বলেছেন, আল্লাহ তাআলা কবর জিয়ারতকারী নারীদের উপর লা’নত করেছেন। (সহিহ, আহমাদ ও অন্যান্য)।

৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সাহাবিদের গালি দিবে তার উপর আল্লাহর লা’নত। (হাসান, বর্ণনায় তাবরাণি)।