১
ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা
লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
জেহাদ ও বীরত্ব
১। মাঝে মাঝে পরিবারের লোকজন ও ছাত্ররা একত্রে বৈঠকে বসবে। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিদের জীবনী পাঠ করে শোনাবে। যাতে তারা বুঝতে পারে যে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নির্ভিক সেনাপতি। আর তাঁর সাহাবিরা যেমন- আবু বকর, ওমর, উসমান, আলী, মুয়াবিয়া রা. মুসলিম দেশসমূহ জয় করেছিলেন। তারা জয়যুক্ত হয়েছিলেন ঈমানের শক্তিতেই। নিজ নিজ কর্মক্ষেত্র এমনকি যুদ্ধ অবস্থায়ও তারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতেন। তাদের চারিত্রিক গুণাবলী ছিল অতি উচ্চ।
২। সন্তানদের গড়ে তুলতে হবে বীরত্ব মনোভাবাপন্ন হিসেবে। তারা সৎকাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করবে। আর আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। কোনো অবস্থাতেই মিথ্যা গল্প-গুজব ও কেচ্ছ-কাহিনী দ্বারা তাদের ভীত-সন্ত্রস্ত করা ঠিক হবে না।
৩। তাদের মধ্যে এমন মূল্যবোধ ও চেতনা জাগ্রত করতে হবে, যাতে অন্যায়কারী ও জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আমাদের যুবকরা শীঘ্রই ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে পারবে, যদি তারা ইসলামি শিক্ষার উপর চলে এবং আল্লাহর রাস্তায় জেহাদ করে। ইনশাআল্লাহ তখন তারা জয়যুক্ত হবেই।
৪। তাদেরকে উত্তম ও ইসলামি চরিত্র গঠনমূলক বই-পুস্তক কিনে দিতে হবে। যেমন কোরআনের কাহিনীসমূহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবি ও মুসলিম রেনেসাঁদের বিরত্ব গাথা। যেমন শামায়েলে মুহাম্মাদিয়া, আল আকিদা আল ইসলামিয়া, আরকানুল ঈমান ওয়াল ইসলাম, মিনহাজ আল-ফিরকাতুন নাজিয়াহ, ধুমপানের ব্যপারে ইসলামের হুকুম, তাওজিহাত আল ইসলামিয়াহ, দীনের জরুরি জ্ঞানসমূহ, অদ্ভুত কাহিনীসমূহ, যা হক ও বাতিলকে আলাদা করে, ইত্যাদি বই পড়তে উদ্ধুদ্ধ করতে হবে।