১
ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা
লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭২
যে সব ছবি দোষনীয় নয়
গাছপালা, চন্দ্র, তারকা, পাহাড়-পর্বত, পাথর, সাগর, নদ-নদী, প্রাকৃতিক দৃশ্য, পবিত্র স্থান যেমন কাবাঘর, মদীনা শরীফ, বাইতুল মোকাদ্দাস অনুরূপ অন্যান্য মসজিদের ছবি, যা মানুষ বা প্রাণী নয় এক কথায় প্রাণহীন-নির্জীব বস্তুর ছবি অঙ্কন, নির্মাণ বা ক্যামরার মাধ্যমে উঠানো কিংবা ভাস্কর বানানো দোষনীয় নয় বরং জায়েয।
দলীল: ইবনে আব্বাস রা. বলেন, যদি তুমি ছবি বা মূর্তি বানাতেই চাও, তবে কোনো বৃক্ষ বা এমন জিনিসের ছবি আঁক যাদের জীবন নেই।
পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা এ জাতীয় অতিশয় প্রয়োজনীয় কাজে ছবি তোলা বা অঙ্কন করা জায়েয।
হত্যাকারী কিংবা অপরাধীদের ছবি তোলা জায়েয, যাতে তাদের ধরে শাস্তির ব্যবস্থা করা যায়। অনুরূপভাবে জ্ঞান-বিজ্ঞানের প্রয়োজনে ছবি তোলার ব্যাপারেও কিছু ওলামা জায়েযের ফতোয়া দিয়েছেন।
ছবির মাথা যদি কেটে দেয়া হয়. তবে তা ব্যবহার করার অনুমতি আছে। কারণ, ছবির মূল হল মাথা। তখন তা জড় পদার্থের পর্যায়ে পড়ে। এ সম্বন্ধে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন:
مُر برأسِ التِّمْثَالِ يَقْطَعُ فَيَصِيْرُ عَلي هَيئَةِ الشَّجَرَةِ وَمُرْ بِالسَّتْرِ فلْيَقْطَعْ فليَجْعَلْ مِنْهُ وِسَادَتَيْنِ تَوطأنِ ( رواه ابوداود )
আপনি মূর্তির মাথা কেটে দিতে বলেন, ফলে তা গাছের মত কিছু একটাতে পরিবর্তিত হবে। আর পর্দার কাপড়কে দু’টুকরা করে তা দ্বারা দুটি বালিশ বানাতে বলেন। (আবু দাউদ)