১
ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা
লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪০
৪। সাধারণ গর্হিত কাজসমূহ:
বাজনা ও গান শ্রবণ করা। গাইরে মাহরাম পুরুষ ও মহিলাদের মেলমেশা করা, যদিও তারা তারা চাচাতো, মামাতো ভাই কিংবা দেবরই হোক না কেন। প্রাণী বা মানুষের ছবি বা মূর্তি দেয়ালে, টেবিলের উপর কিংবা ষ্টাণ্ডের উপর অথবা অন্য কোনো স্থানে স্থাপন করা, যদিও তা তার নিজের কিংবা পিতা-মাতার হয়। পোষাক-পরিচ্ছেদ, খানাপিনা, আসবাব পত্র ক্রয়ে অতিরিক্ত খরচ করা। আর অতিরিক্ত খাবার রাস্তায়, ডাষ্টবিনে ফেলে দেয়া। কারণ, আতিরিক্ত খাদ্যের ব্যাপারে ওয়াজিব হল, তা দরিদ্রদের মধ্যে বন্টন করে দেয়া যাতে তা তাদের উপকারে আসে। ধুমপান করা যা স্বাস্থ্য ও পার্শ্ববর্তী লোকদের ক্ষতি করে এবং টাকা ও সম্পদের অপচয় হয়। বাদ্য বাজানো। মাতা-পিতার অবাধ্যাচরণ করা। যৌন ম্যাগাজিন পাঠ করা। শিশু-কিশোরদের শরীরে তাবিজ কবজ বেঁধে দেয়া কিংবা বাড়ি ও গাড়িতে ঝুলানো, এ ধারণায় যে তার মাধ্যমে কুদৃষ্টি হতে রক্ষা পাওয়া যাবে এবং বালা-মুসিবত দূর হবে। সাহাবিদের সম্পর্কে সম্মানহানীকর কথা বলা। আল্লাহ তাআলার কোনো হুকুম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, যা মূলত: কুফরি। যেমন সালাত, পর্দা, দাড়ি রাখা এবং এ জাতীয় নিদর্শনসমূহকে কটাক্ষ করা।