hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

সুস্থ হওয়ার দোয়া

১। শরীরের যে অংশে ব্যাথা হচ্ছে সেখানে তোমার হাত স্থাপন কর তারপর তিনবার বিসমিল্লাহ বলে সাতবার বল:

أَعُوْذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ ( رواه مسلم )

আল্লাহর সাহায্য ও কুদরতের নামে যে সমস্ত কষ্ট ও দু:খের ভয় পাচ্চি তা হতে পানাহ চাই।

অন্য রিওয়ায়েতে আছে: তুমি তোমার হাতকে উত্তোলন কর এবং তিনবার এভাবে সেস্থান স্পর্শ কর এবং উক্ত জিকির">দোয়া পাঠ কর (হাসান, বর্ণনায় তিরমিজি)

২। আরও বলতে হবে:

اَللهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبأْسَ إِشْفِ أَنْتَ الشَّافِي لا شِفَاءً إلا شِفَاءُكَ شِفَاءً لا يُغَادِرُ سُقْمًا ( متفق عليه )

হে আল্লাহ, মানুষের প্রতিপালক। কষ্টকে দুর কর। সুস্থতা দান কর। তুমিই সুস্থতা দানকারী। তোমার সুস্থতা ছাড়া আর কোনো সুস্থতা নেই। এমন সুস্থতা দান কর যাতে আর অসুস্থতা না আসে।

৩। আরো বলা:

أعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ ( رواه البخاري )

আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কথার ওসিলায় প্রতিটি শয়তান ও বিষধর প্রাণী এবং প্রতিটি মন্দ দৃষ্টি প্রক্ষেপণকারী চক্ষু হতে পানাহ চাই।

৪। অন্যত্র আছে, এই দোয়া বলা, যে ব্যক্তি এমন রোগিকে দেখতে যায়, যার অন্তিম মুহূর্ত এখনো উপস্থিত হয়নি, সে যেন তার নিকট সাতবার বলে:

أسْأَلُ اللهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أنْ يَشْفِيْكَ إلا عَافَاهُ اللهُ ( صحيح رواه الحاكم )

মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি, যিনি মহান আরশের অধিপতি তিনি যেন তোমাকে সুস্থতা দান করেন। ফলে আল্লাহ তাকে সুস্থতা দান করেন।(সহিহ, বর্ণনায় হাকেম)

৫। যে ব্যক্তি রোগাক্রান্ত ব্যক্তিকে দেখে নিম্নোক্ত দোয়াটি পড়ে তখন আর তাকে ঐ রোগ আক্রমণ করে না।

الْحَمْدُ للهِ الذي عَافَانِي ممَّا ابْتَلاكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كثِيْرٍ ممَّنْ خَلَقَ تَفْضِيْلاً ( حسن رواه الترمذي )

আমি আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করছি, এ জন্য যে তোমাকে যে রোগবালাই আক্রমণ করেছে তিনি তা হতে আমাকে মুক্ত রেখেছেন। আর তাঁর সৃষ্টির অনেকের উপর আমাকে সম্মানিত করেছেন। (হাসান, বর্ণনায় তিরমিজি)।

৬। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলেন হে মুহাম্মাদ! আপনার কি কোনো কষ্ট হচ্ছে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : হ্যা। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতে বললেন:

بِسْمِ اللهِ أرْقِيْكَ وَاللهُ يَشْفِيْكَ ( رواه مسلم )

আল্লাহর নামে আপনাকে ফুক দিচ্ছি, আর আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন।

৭। রোগির নিকট সূরা ফাতেহা, সূরা ফালাক, সূরা নাস তিলাওয়াত কর। আর একমাত্র আল্লাহর নিকট সুস্থতা প্রার্থনা কর। দোয়ার সাথ সাথে ঔষধেরও ব্যবস্থা কর। ফকির মিসকিনদের দান খয়রাত কর। ইনশাল্লাহ সুস্থতা অর্জন করবে।