hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

গান বাজনার ব্যাপারে ইসলামের বিধান

১। আল্লাহ তাআলা বলেন:

(আরবি)

আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ঐগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে; তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব। (সূরা লোকমান: ৬ )

বেশিরভাগ তাফসিরকারকগণ আয়াতে বর্ণিত ‘লাহ্ওয়াল হাদিস’ বলতে গানকে বুঝিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেটি গান।

ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এ আয়াত গান ও বাদ্য যন্ত্রের ব্যাপারে নাজিল হয়েছে।

২।আল্লাহ তাআলা শয়তানকে সম্বোধন করে বলেন:

(আরবি)

তুই তোর কণ্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারিস প্ররোচিত কর। (সূরা ইসরা: ৬৪)