hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

দ্বীনের অনুসরণ কর, বিদআতের প্রচলন করো না

১। যখনই আপনি দ্বীনের মধ্যে বিদআতের প্রচলন সম্বন্ধে মানুষকে সাবধান করতে যাবেন অথবা তাকে গোমরাহী বলবেন, তখনই কেউ কেউ আপনাকে বলবে, আপনার কাঁচের চশমাও তো বিদআত। এদের কথার উত্তরে বলুন: বিদআতের সম্পর্ক দ্বীনের সাথে আর আপনি যে চশমার কথা বলেছেন, ওটা দ্বীনের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়। বরং ওটা দুনিয়ার নব আবিস্কৃত জিনিসেরই একটি। যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

أنتم أعْلَمُ بِأمْرِ دنياكم ( رواه مسلم )

তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরাই অধিক জ্ঞাত । (সহিহ মুসলিম)

এই নব আবিস্কৃত জিনিসসমূহ দু’মুখো অস্ত্রের মত। যেমন রেডিও, যদি ওটাকে ভাল কাজে ব্যবহার করি যেমন কোরআন পাঠ, দ্বীনি আলোচনা শ্রবণ ইত্যাদি। তবেই তা হালাল ও প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত হবে। আর যদি ওটা দ্বারা খারাপ কাজ যেমন, গান বাজনা শ্রবণ করি তবে ওটা হারাম। কারণ এসবের দ্বারা চরিত্র নষ্ট হয়, আর সমাজ অধ:পতন ডেকে আনে।