১
ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা
লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৫
তোমরা আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যের সাথে হিংসা বিদ্ধেষ কর না, একে অন্যের সাথে রাগারাগি কর না, কেউ কারো সাথে গোপনে কথাবার্তা বলার সময় তা চুপিসারে শ্রবণ কর না, একে অন্যের উপর প্রধান্য দিয়ে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয়ো না। একে অন্যের দোষ তালাশ করে বেড়িও না, দালালির মাধ্যমে (খরিদ করার ইচ্ছা না সত্ত্বেও) দ্রব্যের মূল্য বৃদ্ধি কর না। একে অন্যের সাথে সম্পর্কচ্ছেদ কর না। একে অন্যের বিরুদ্ধে চক্রান্ত কর না। এক ভাইয়ের বিক্রির উপর বিক্রি কর না, আর আল্লাহর বান্দা হয়ে পরস্পর ভাই ভাই হয়ে থেকো যেমনটি তিনি তোমাদেরকে হুকুম করেছেন।
এক মুসলিম অপর মুসলিমের ভাই। না তার উপর যুলুম করবে, আর না তাকে সাহায্য করতে বিমুখ হবে। আর না তাকে নিকৃষ্ট চোখে দেখবে। তাকওয়া এখানে, তাকওয়া এখানে এ কথা বলার সময় বুকের দিকে ইশারা করলেন।
মুসলিমদের জন্য এমনটি করা খুবই নিকৃষ্ট যে সে তার অন্য ভাইকে ছোট মনে করবে।
এক মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্ত, সম্মান, সম্পদ (নষ্ট করা) হারাম।
আর মন্দ ধারণা করা হতে সাবধান। কারণ মন্দ ধারণা নিকৃষ্টতম মিথ্যা।
মহান আল্লাহ তোমাদের চেহারা বা ধন-দৌলতের দিকে লক্ষ্য করেন না। তিনি তোমাদের অন্তর ও আমলসমূহের দিকে লক্ষ্য করেন। (বোখারি ও মুসলিম)।