hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

ইসলাম সম্বন্ধে প্রাচ্যবাদীদের বক্তব্য

১। দার্শনিক বার্নার্ড শ বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিপূর্ণভাবে উপলব্ধি করেছি তার সজিবতার কারণে। ‌ আমার কাছে পরিষ্কার হয়েছে যে, এটিই একমাত্র দ্বীন যার মধ্যে এমন প্রচণ্ড শক্তি লুকায়িত আছে যা জীবনের প্রতিটি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে পারে। আর প্রতিটি যুগের জন্য তা প্রযোজ্য। আমি সেই বিস্ময়কর ব্যক্তির জীবনী উত্তমভাবে অধ্যয়ন করেছি। তাঁর সম্বন্ধে আমার মূল্যায়ন হচ্ছে, তার উপাধি হওয়া উচিত মানব জাতির রক্ষাকর্তা । এতে ঈসা আলাইহিস সালামের সাথেও শত্রুতা করা হবে না। বর্তমান সময়েও যদি সমগ্র দুনিয়ার শাসন ভার তাঁর মত কোনো ব্যক্তির হাতে ছেড়ে দেয়া হয়, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তিনি সকল সমস্যাবলীর এমন সুন্দর সমাধান দিবেন যাতে দুনিয়ায় আবারো শান্তি ও সুখ ফিরে আসবে, বর্তমান দুনিয়ায় যার অভাব সবচেয়ে বিশি । আমি ভবিষ্যৎ বাণী করে যাচ্ছি, আগামী দিনে ইউরোপের লোকেরা ইসলাম গ্রহন করবে।

আমরা যদি এখন ইউরোপের দিকে তাকাই তবে দেখা যাবে যে তারা আজ সত্যিই ইসলাম গ্রহন করছে।