hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

২। পাপকাজ পরিত্যাগ করা

আমি আরো নির্দেশ দিচ্ছি সর্বতো ভাবে পাপকাজ হতে বিরত থাকার জন্য। এতে তোমরা তোমাদের শত্রুদের ব্যাপারে যেরূপ সাবধান থাকো তার চেয়েও বেশি সাবধান থাকবে। কারণ সৈনিকদের পাপকাজকে আমি শত্রুদের চেয়েও বেশি বিপদজনক মনে করি। আল্লাহ তাআলা শত্রুদের বিরুদ্ধে মুসলিমদের সাহায্য করেন, তাদের পাপের কারণেই। যদি তা না হতো তবে জয়যুক্ত হওয়ার মত কোনো শক্তি মুসলিমদের ছিল না। কারণ, মুসলিমদের সৈন্য সংখ্যা ও সাজ সরাঞ্জাম কক্ষনই অমুসলিমদের সমান নয় কখনো ছিলও না। এখন যদি পাপকাজে আমরা মুসলিমরা তাদের সমান হয়ে যাই তবে তাদের শক্তি আমাদের থেকে বেশি হয়ে যাবে। যদি আমরা মুসলিমরা আল্লাহর দয়া ও সাহায্য দ্বারা জয়যুক্ত হতে না পারি, তবে শক্তি দ্বারা কক্ষনই তাদের বিরুদ্ধে জয়ী হতে পারব না।

হে মুসলিম সম্প্রদায় ভাল করে জেনে রাখুন, আপনাদের প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে আল্লাহর তরফ থেকে হেফাজতকারী ফেরেশতা থাকেন। সুতরাং আপনারা যা কিছুই করেন না কেন সে সম্বন্ধে তারা সম্যক অবগত আছেন। অতএব তাদেরকে লজ্জা করে চলুন। আল্লাহর রাস্তায় থেকে কখনও কোনো পাপ কাজে জড়াবেন না। এমনটা ভাববেন না- আমাদের শত্রুরা আমাদের চেয়ে নিকৃষ্ট, আমরা যতই খারাপ করি না কেন, তারা আমাদের উপর জয়ী হতে পারবে না। অতীতে এমন অনেক জাতি অতিবাহিত হয়েছে যাদের উপর তাদের থেকে নিকৃষ্ট জাতিও বিজয় লাভ করেছে। যেমন, বনী ইসরাঈলের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল কাফের অগ্নিপুজকরা। আর এমনটি হয়েছিল তখনই, যখন তারা নানা পাপ কাজে জড়িয়ে পড়েছিল।