১
ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা
লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
কবিরা গুনাহের শ্রেণীভেদ ১। আকিদার মধ্যে কবিরা গুনাহ:
আল্লাহর সাথে শিরক করা। এর পরিধি ব্যাপক যথা গাইরুল্লাহর জন্য ইবাদত করা, তাদের নিকট জিকির">দোয়া-প্রার্থনা করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ( رواه الترمذي وقال حسن صحيح )
দোয়া হচ্ছে ইবাদত। (তিরমিজি, হাসান সহিহ)
শরিয়তের ইলম শুধুমাত্র দুনিয়া অর্জনের উদ্দেশ্যে হাসিল করা। প্রয়োজনের সময় ইলমকে গোপন রাখা কিংবা খেয়ানত করা। গণকদের কথা কিংবা যাদুকরদের বিশ্বাস করা। গাইরুল্লাহর উদ্দেশ্যে যবেহ করা কিংবা তাদের নামে নযর নিয়াজ দেয়া ইত্যাদি। যাদু বিদ্যা শিক্ষা করা কাংবা সেই কাজে সহায়তা করা। গাইরুল্লাহর নামে কসম খাওয়া, যেমন সম্মান, সম্তান, নবী, কাবা কিংবা অন্য কোনো জিনিসের কসম খাওয়া। কোনো মুসলিম সম্বন্ধে খারাপ ধারণা করা, অথবা কাউকে বিনা দলিলে কাফের ফতোয়া দেয়া। অপরদিকে কাফেরদের কাফের না বলা। আল্লাহ ও তাঁর রাসূলের নামে মিথ্যা বলা। যেমন, জেনে বুঝে মউযু হাদিস বর্ণনা করা। আল্লাহর ধর-পাকড় ও আযাব হতে নিশ্চিন্ত হয়ে যাওয়া। মৃত ব্যক্তির জন্য বিলাব-রোদন ও উচ্চস্বরে ক্রন্দন করা। মুখ-বুক চাপড়িয়ে চিৎকার করা। তাকদিরকে অস্বীকার বা মিথ্যা বলা। তাবিজ ঝুলানো, তা কোনো সুতা কিংবা কবজেই হোক বা সন্তান, গাড়ি-বাড়ী অথবা এই জাতীয় জিনিসের যে কোনটাকে চোখ লাগা হতে হিফাজত করার জন্য কিছু করা হোক।