১
ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা
লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৭
মুসলিমদের সম্বন্ধে কতিপয় হাদিস
১। (প্রকৃত) মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ (এর অনিষ্ট) থেকে অপর মুসলিমরা নিরাপদ। (বোখারি ও মুসলিম)
২। মুসলিমকে গালি দেয়া ফাসেকি, আর তাকে হত্যা করা কুফরি । (বোখারি)।
৩। উরুকে আবৃত রাখ, কারণ পুরুষের উরু তার আওরাত (তথা অবশ্যই ঢেকে রাখা জরুরি অঙ্গ)-এর অর্ন্তভুক্ত। (সহিহ, বর্ণনায় আহমাদ)।
৪। মুমিন কখনও দোষ অন্বেষণকারী, অভিসম্পাতকারী ও অশ্লীল ভাষী হতে পারে না। (সহিহ মুসলিম)
৫। যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের কেউ নয়। (সহিহ মুসলিম)
৬। যে আমাদের ধোকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়। (সহিহ, বর্ণনায় তিরমিজি)
৭। যার মধ্যে নম্রতা নেই, তার মধ্যে অনেক কল্যাণ নেই। (মুসলিম)
৮। যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহকে খুশি করতে তৎপর হয়, আল্লাহ তাকে মানুষের ক্ষতি হতে রক্ষা করেন। আর যে আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করে আল্লাহ তাকে মানুষের হাতে সপর্দ করে দেন। (সহিহ, বর্ণনায় তিরমিজি)
৯। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের উপর লানত করেছেন। (হাসান, বর্ণনায় তিরমিজি)।
১০। ইযারের (লুঙ্গি) যে অংশ টাখনুর নিচে ঝুলে থাকবে, তা জাহান্নামে প্রবেশ করবে। (বোখারি)।
১১। যদি কেউ তার অন্য ভাইকে কাফের বলে তবে তাদের মধ্যে যে দোষী তার উপর তা নিপতিত হবে। (বোখারি)।
১২। মুনাফেকদেরকে কখনই ‘হে আমাদের সাইয়্যেদ (সর্দার)’ বলে সম্বোধন করো না, যদি সে তোমাদের সাইয়্যেদ হয় তবে তো তোমরা তোমাদের রবকে অসন্তুষ্ট করলে। (সহিহ, বর্ণনায় আহমদ)
১৩। শিশুরা আকিকার সাথে আবদ্ধ থাকে। তাই সপ্তম দিনে তার জন্য যবেহ কর এবং (একটি সুন্দর) নাম রেখে দাও, আর তার মাথা মুন্ডন করে দাও। (সহিহ, বর্ণনায় আবু দাউদ)
১৪। আল্লাহ তাআলা সুদদাতা, গ্রহীতা, সাক্ষীদ্বয় ও লেখকের উপর লা’নত করেছেন। এবং বলেছেন পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। ( সহিহ মুসলিম)
১৫। যে ব্যক্তি কোনো বিদআতিকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহর লা’নত। (মুসলিম)