hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

কোরআনুল করিম হতে কতিপয় দোয়া

(আরবি)

হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন। (সূরা কাহফ: ১০)

(আরবি)

হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা (সূরা বাকারা : ২০১ )

(আরবি)

হে আমাদের রব, আপনি হেদায়েত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সূরা আলে ইমরান : ৮ )

(আরবি)

হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু। (সূরা হাশর: ১০ )

(আরবি)

হে আমাদের রব, আমরা তোমার উপরই ভরসা করি, তোমারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো তোমারই কাছে। ( সূরা মুমতাহিনা : ৪ )

(আরবি)

আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।

(সূরা বাকারা: ২৮৬ )

(আরবি)

হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে যথার্থ ফয়সালা করে দিন। আর আপনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। (সূরা আরাফ : ৮৯)

(আরবি)

হে আমাদের রব, আপনি আমাদেরকে জালিম কওমের ফিতনার পাত্র বানাবেন না। আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফের কওম থেকে নাজাত দিন। (সুরা ইউনুস : ৮৫-৮৬)

(আরবি)

হে আমাদের রব, আমাদের উপর হতে আজাবকে দূর করে দিন। নিশ্চয়ই আমরা ঈমানদার। (সূরা দুখান : ১২ )

(আরবি)

হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন। (সূরা আরাফ : ১২৬ )

হে আমাদের মাবুদ! একমাত্র তুমিই বিপদে উদ্ধারকারী

হে পবিত্র সত্ত্বা, যিনি অন্তরের সব কিছু দেখেন ও শুনেন, যত কিছু হতে পারে সব কিছুই গণনা করে রাখেন। হে মহান, যার নিকট সমস্ত বিপদেই আশা করা যায়। হে মহা মহিম, যার নিকট সব দু:খ কষ্ট বলা যায় ও আশ্রয় নেয়া যায়। হে মহা দাতা, যার নিকট রিজিকের সমস্ত ভাণ্ডার রয়েছে যে হও বললেই সব হয়ে যায়। তোমার নিকটই সমস্ত কল্যাণ। তোমার নিকট আমার দীনতা-হীনতা ব্যতীত ওসিলা করার জন্য অন্য কিছু নেই।

তাই আমার হীন হাল নিয়ে আবদার করছি, আমার দারিদ্রকে দূর করে দাও। তোমার দরজায় করাঘাত করা ব্যতীত আমার অন্য কোনো উপায় নেই। তাই যদি ফিরিয়ে দাও তবে আর কোন দরজায় হাত পাতব ? অন্য কার নিকটে, কি নামেই বা আমি জিকির">দোয়া করব? তোমার ফজল তোমা হতে যে দারিদ্র আসে তা দূরীভূত করে। তোমার দানশীলতা এত বেশি যে পাপ করলেও নিরাশ হই না।

কারণ, তোমার ফজলের কোনো সীমা-পরিসীমা নেই। আর দানের কোনো পরিধি নেই। সালাত ও সালাম নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিজনের উপর, যিনি কোরআন নিয়ে এসেছেন যে কোরআনের নূর সব কিছুকে উদ্ভাসিত করছে। আমীন!!