১
ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা
লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
ধন-দৌলতের মধ্যে কবিরা গুনাহ
এতিমের মাল আত্মসাৎ করা। জুয়া, তাস, পাশা ইত্যাদি খেলা। চুরি ও ডাকাতি করা। জোর করে অন্যের সম্পদ দখল করা। সুদ দেয়া, সুদ গ্রহণ করা ও সুদের সাক্ষী হওয়া। ঘুষ গ্রহণ করা। ওজনে কম দেয়া। কারো মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য আল্লাহর নামে মিথ্যা শপথ করা। ক্রয়-বিক্রয়ের মধ্যে ধোকা দেয়া। চুক্তি ভঙ্গ করা। মিথ্যা সাক্ষ্য দেয়া। ওয়াদা ভঙ্গ করা। দাম বৃদ্ধির উদ্দেশ্যে খাদ্য শস্য গুদামজাত করা। ক্ষতিকর অসিয়ত করা যাতে ওয়ারিসদের হক নষ্ট হয়, যেমন কেউ এমন ঋণের অসিয়ত করল যা আসলে তার উপর ছিল না। প্রয়োজনীয় মুহূর্তে সাক্ষ্য না দেয়া। আল্লাহ যে রিজিকের ব্যবস্থা করেছেন তাতে খুশি না থাকা। পুরুষদের স্বর্ণালংকার পরিধান করা। অহংকার বশত: পায়ের টাখনুর নীচে লম্বা করে জামা, পায়জামা, লুঙ্গি ও প্যান্ট ইত্যাদি পরিধান করা। পরা।