hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

২। জীবন ও বুদ্ধির মধ্যে কবিরা গুনাহ:

অন্যায় ও নাহকভাবে কাউকে কতল করা। আগুন দ্বারা কোনো ব্যক্তি বা পশুকে পুড়িয়ে মারা। দুর্বল ব্যক্তি, স্ত্রী, ছাত্র কিংবা খাদেম অথবা কোনো পশুর সাথে অত্যধিক খারাপ ব্যবহার করা। গীবত, চোগলখুরী (ফেৎনা সৃষ্টির উদ্দেশ্যে মন্দ ও খারাপ কথাকে অন্যর নিকট পৌঁছানো) করা। নেশা জাতীয় পানীয় যেমন মদ, তাড়ি, হুইসকি, বিয়ার ইত্যাদি পান করা। যেকোনো ধরনের বিষ পান করা। শুকরের গোশত কিংবা মৃত জন্তু ভক্ষণ করা, তবে একান্ত নিরুপায় হয়ে গেলে জীবন রক্ষার তাগিদে, যে টুকুতে জীবন রক্ষা পাবে ততটুকু গোশত ভক্ষণ করা জায়েয। ক্ষতিকর ও নেশা জাতীয় জিনিস গ্রহণ করা। যেমন গাজা, সিগারেট ইত্যাদি। বিনা কারণে নিজেকে কিংবা অন্য মানুষ হত্যা করা যদিও তা ধীরে ধীরে হয়। যেমন ধমপানের কারণে মানুষ ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয়। অন্যায় তর্ক করা। মানুষের উপর জুলুম ও তাদের সাথে শত্রুতা করা। হক গ্রহণ না করা বা তাতে রাগান্বিত হয়ে যাওয়া। ঠাট্টা বিদ্রুপ করা। মুসলিমদের গালি দেয়া। অহংকার করা, নিজকে বড় মনে করা। সাহাবাদেরকে গালি দেয়া। গোয়েন্দাগিরি বা মানুষের দোষ অনুসন্ধান করা। মানুষকে কষ্ট দেয়ার উদ্দেশ্যে শাসকদের নিকট মিথ্যা কথা বলা। জীবিত বা মৃত কোনো প্রাণীর মূর্তি বা ছবি বানান। তবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় কাজের জন্য ছবি তোলা জায়েয।