hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

কবিরা গুনাহ হতে তওবা

হে মুসলিম ভাই, যদি কোনো কবিরা গুনাহে লিপ্ত থাকেন, তবে সাথে সাথে তা পরিত্যাগ করুন। আর আল্লাহর নিকট খাটি তওবা করুন। ইস্তেগফার করুন যে আর কখনও সে কাজে প্রত্যাবর্তন করবেন না।

কারণ, আল্লাহ তাআলা বলেন:

(আরবি)

নিশ্চয় তাওবা কবুল করা আল্লাহর যিম্মায় তাদের জন্য, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে। তারপর শীঘ্রই তাওবা করে। অত:পর আল্লাহ এদের তাওবা কবুল করবেন। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আর তাওবা নাই তাদের, যারা অন্যায় কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায়, তখন বলে, আমি এখন তাওবা করলাম, আর তাওবা তাদের জন্য নয়, যারা কাফের অবস্থায় মারা যায়, আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আজাব। (সূরা নিসা : ১৭-১৮)