hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৬

গ্রহণযোগ্য কিছু দোয়া

যদি তুমি গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য লাভ করতে চাও তবে নিম্নোক্ত জিকির">দোয়াগুলো পাঠ কর:

১। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে নিম্নোক্ত দোয়া পড়তে শুনে বললেন, আল্লাহর কসম! যার হাতে আমার জীবন, এই ব্যক্তি আল্লাহর নিকট তাঁর ইসমে আজমের ওসিলায় দোয়া করেছে। যখন এভাবে দোয়া করা হয়, তখন তা কবুল করা হয়। আর যখন কোনো জিনিস চাওয়া হয়, তা দিয়ে দেয়া হয়।

اللهُمَّ إنِّي أسْأَلُكَ بِأنِّي أشْهَدُ أنَّكَ أنْتَ اللهُ لا إله الاَّ أنْتَ الأحَدُ الصَّمَدُ الذي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ( صحيح رواه أحمد و ابو داود وغيرهما )

হে আল্লাহ! আমি তোমার নিকট ভিক্ষা চাচ্ছি শাহাদাতের ওসিলায় যে তুমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। তুমি এক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেন নি, আর কেউ তাঁকে জন্ম দেয়নি। আর তাঁর কোনো সমকক্ষ নেই। (সহিহ, বর্ণনায় আহমাদ, আবু দাউদ ও অন্যান্যরা)

২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ দু:খ, পেরেশানিতে জর্জরিত হয়ে নিম্নের দোয়াটি পড়লে আল্লাহ তাআলা তার দু:খ পেরেশানিকে দূর করে দেন। আর সে স্থান আনন্দ দ্বারা পূর্ণ করে দেন:

اللهُمَّ إنِّي عَبْدُكَ وابنُ عَبْدِكَ وَابنُ امتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْل فِيَّ قَضَاءُكَ اسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَيتَ بِهِ نَفْسَكَ اوْ اَنْزَلْتَهُ فِي كِتَابِكَ اوْ عَلَّمْتَهُ اَحَدًا مِنْ خَلْقِكَ اَو اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ انْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي وَنُورَ بَصَرِي وَذِهَابَ هَمِّي وَ غَمِّي ( صحيح رواه احمد وابن حبان )

হে আল্লাহ! আমি তোমার বান্দা, তোমার বান্দা ও বান্দির সন্তান, আমার কপালের চুল তোমার হাতে, তোমার হুকুম আমার উপর চলে, আমার জন্য তোমার বিচার ন্যায় সঙ্গত, তোমার যত নাম আছে যা দ্বারা নিজেকে বিভুষিত করেছ, অথবা তোমার কিতাবে অবতীর্ণ করেছ, অথবা তোমার কোনো সৃষ্টিকে শিখিয়েছ, অথবা তোমার গায়েবের এলেমে গোপন রেখেছ তার অসিলায় আমি চাচ্ছি যে, কোরআনকে আমার হৃদয়ের প্রসবন বানিয়ে দাও, আমার চোখের নূর এবং আমার দু:খ-কষ্ট দূরকারী বানিয়ে দাও । (সহিহ, বর্ণনায় আহমাদ ও ইবনে হিব্বান)।

৩। ইউনুস আলাইহিস সালাম যে দোয়া মাছের পেটে বসে করেছিলেন , যে কোনো মুসলিম বিপদাপদে যদি তা পাঠ করে, আল্লাহ তাআলা তা কবুল করেন। দোয়াটি হল:

لاَ الهَ الاَّ انْتَ سُبْحَانَكَ انِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ ( صحيح رواه احمد وغيره )

তুমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত।(সহিহ, বর্ণনায় আহমাদ)।

৪। রাসূলের উপর দু:খ বা পেরেশানি আসলে বলতেন:

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ ( حسن رواه الترمذي )

হে চিরঞ্জীব, হে সুপ্রতিষ্ঠিত ধারক, তোমার রহমতের ওসিলায় সাহায্য ভিক্ষা চাচ্ছি। (হাসান, বর্ণনায় তিরমিজি)

তবে সফল হবার নিয়ামাবলী গ্রহণ করাই হল মূল কর্তব্য। আর তা হচ্ছে দোয়ার পাশাপাশি খুবই গুরুত্বের সাথে আমল করতে হবে।