hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

বর্তমান সময়ে সারা বিশ্বে প্রচলিত কিছু বিদআত

১। মিলাদ পড়া, শবে মিরাজ ও ১৫ শাবানের রাতে (তথাকথিত শবে বরাত) মসজিদে সমবেত হয়ে সারা রাত ইবাদত-বন্দেগি করে কাটানো।

২। জিকির করার সময় বাদ্য বাজানো, নৃত্য করা, হাততালি দেয়া। অনুরূপভাবে উচ্চ ও সমস্বরে জিকির করা। আল্লাহর নামের পরিবর্তন করে হু হু, আই, ইহ, উহ, হুয়া, হিয়া বলা।

৩। মহররম মাসে মাতম করা। মৃত্যুর পর হাফেজ ও আলেমদের মাধ্যমে কোরআন খতম করিয়ে মৃত ব্যক্তির নামে সাওয়াব বখশে দেওয়া। এর বিনিময়ে তাদের হাদিয়া দেওয়া। মৃত ব্যক্তির উদ্দেশ্যে চেহলম, ফাতেহাখানি, জিয়াফত ইত্যাদি পালন করা।