hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ইসলাম পরিপূর্ণ জীবনবিধান

১। ইসলাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রকেই সুন্দর ও সুসংহত করেছে। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কিংবা সামাজিক যাই হোক না কেন। আর সাথে সাথে এই জাতীয় সমস্যাবলী সমাধানের জন্য উত্তম রাস্তাও প্রদর্শন করেছে।

২। ইসলাম মানুষের জীবনের শ্রেষ্ঠ রাস্তা দেখানোর জন্য সচেষ্ট । এর মধ্যে মূল কথা হচ্ছে, সময়ের সুষ্ঠ ব্যবহার। আর ইসলামের বিধানসমূহই হচ্ছে মুসলিমদের দুনিয়া ও আখেরাতের জীবনের কামিয়াবির সঠিক দিক নির্দেশনা।

৩। ইসলামের মূল হচ্ছে আকিদাহ, অত:পর শরিয়াহ। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের সম্পূর্ণ প্রচেষ্টাই ছিল আকিদা সংশোধন ও প্রচার। তারপর যখন তিনি মদিনায় হিজরত করেন, তখন শরিয়ত প্রতিষ্ঠা করেন, যাতে সেখানে ইসলামি রাস্ট্র গঠন করা যায়।

৪। ইসলাম মানুষকে জ্ঞানের দিকে আহবান করে। আর উৎসাহিত করে নবলব্ধ উপকারী ইলম অর্জনের জন্য। তাই দেখা যায়, মধ্য যুগে মুসলিমরা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অতি উচ্চ স্তরে পৌঁছে ছিলেন। যেমন, ইবনু হাইছাম, আল-বিরুণি এবং আরও অনেকে।

৫। ইসলাম হালাল ধন-দৌলত অর্জন করাকে স্বীকৃতি দেয়। তবে শর্ত হল, তাতে কোনোরূপ ধোকাবাজী কিংবা জোর জবরদস্তি থাকবে না। বরং ইসলাম তার অনুসারীদেরকে হালাল পথে ধন-সম্পদ উপার্জনের উৎসাহ দেয়। আর উপার্জিত অর্থ দ্বারা অনাথ-অসহায়-দরিদ্র, ফকির মিসকিনদের সাহায্য ও আল্লাহর রাস্তায় খরচ করার প্রতি উদ্বুদ্ধ করে। এভাবেই ইসলামের সামাজিক ন্যায়পরায়ণতা মুসলিম উম্মাহর মধ্যে প্রচারিত হয়, যারা তাদের শরিয়ত তাদের রব হতে গ্রহণ করে।

আল্লাহ তাআলা বলেন:

(আরবি)

তাঁর মত কিছু নেই আর তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। (সূরা শুরা: ১১)

আর হালাল পন্থায় সম্পদ জমা করা প্রসঙ্গে যা প্রচারণা করা হয় তা মিথ্যা হাদিস তার কোনো ভিত্তি নেই।

৬। ইসলাম হচ্ছে জেহাদ ও জীবনের দ্বীন। প্রতিটি মুসলিমের জন্য এটা ফরজ করা হয়েছে যে, দ্বীনের সাহায্যের জন্য সে তার জান ও মালকে ব্যয় করবে। আর তা জীবনধর্মী দ্বীন। অর্থাৎ ইসলাম মানুষকে এমন শিক্ষা দেয় যদ্দ্বারা তারা সুন্দরভাবে জীবনকে গড়ে তুলতে পারে। তবে শর্ত হল, আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের উপর প্রধান্য দিতে হবে।

৭। ইসলাম তার নিজস্ব গন্ডির মধ্যে স্বাধীন চিন্তা-ভাবনার পথকে প্রশস্ত করে দেয় ও সাথে সাথে চিন্তা জগতের জড়তাকে দূর করে। আর ইসলামের মধ্যে যে সমস্ত মন্দ চিন্তা-ভাবনা প্রবেশ করে তাকে হটিয়ে দেয়। এবং তার অনুসারীদের অগ্র যাত্রাকে বাধা দানকারী যাবতীয় বিদআত-সুসংস্কার ও মউজু হাদিসকে দূরীভূত করে।