১
ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা
লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
ইবাদতের ক্ষেত্র কবিরা গুনাহসমূহ
সালাত আদায় না করা অথবা ওজর ব্যতীত দেরী করে আদায় করা। জাকাত প্রদান না করা। কোনো ওজর ছাড়াই রমজান মাসে সিয়াম ভঙ্গ করা। হজ করার সামার্থ থাকা সত্ত্বেও তা আদায় না করা। আল্লাহর রাস্তায় জেহাদ করা হতে পলায়ন করা। যার উপর জেহাদ ওয়াজিব তার জন্য জান মাল বা কথার দ্বারা তা পালন না করা। কোনো ওজর ব্যতীত জুমআর সালাত আদায় না করা অথবা জামাতে হাজির না হওয়া। সামার্থ থাকা সত্ত্বেও সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ না করা। প্রশ্রাব হতে পূর্ণভাবে পাক না হওয়া । ইলম অনুযায়ী আমল না করা।