১
ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা
লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৯
পরিবারির ও বংশীয় গণ্ডীতে কবিরা গুনাহ
যেনা-ব্যভিচার করা। বলৎকার তথা পুং মিথুন করা। মুমিন নারীর নামে যেনার অপবাদ দেয়া। পর্দা ব্যতীত নারীদের বাহিরে ঘুরাফিরা করা। তাদের চুল ঢেকে না রাখা। নারীদের পুরুষের মত অনুরূপ পুরুষদের নারীদের মত সাজ-পোষাক ও চাল চলন করা, যেমন দাঁড়ি মুণ্ডন করা। মাতা-পিতার অবাধ্য হওয়া ও তাদের সাথে অসভ্য আচরণ করা। (তবে পাপ কাজে তাদের মান্য করা যাবে না)। শরিয়ত সম্মত কারণ ব্যতীত আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কচ্ছেদ করা। শরয়ি ওজর যেমন হায়েয-নেফাস ব্যতীত বিছানায় স্বামীর ডাকে সাড়া না দেয়া। কারো স্ত্রীকে তার জন্য হালাল করার নিমিত্তে হিলাহ করা। (অর্থাৎ কারও তালাক প্রাপ্তা স্ত্রীকে এই নিয়তে বিয়ে করা যে সে তাকে তার প্রথম স্বামীর নিকট ফিরিয়ে দিবে)।
মাহরাম পুরুষ ব্যতীত নারীর অন্যত্র সফর করা। জেনে শুনে সন্তানকে তার পিতা ব্যতীত অন্য কারো দিকে নিসবত করা। ইচ্ছাকৃতভাবে নিজ বংশের পরিচয় গোপন করা কিংবা পরিবর্তন করা। পর পুরুষের সাথে নিজ স্ত্রীর যেনা করাতে রাজি থাকা। প্রতিবেশিদের কষ্ট দেয়া। পুরুষ বা মহিলাদের ভ্রু কিংবা মুখের পশম উত্তোলন করে সুন্দর বানানোর চেষ্টা করা।