hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

অশ্লীলতা ও ফাহেশার মধ্যে আছে:

গান হল যিনা-ব্যভিচারের রাস্তা স্বরূপ। এ কারণেই বেশিরভাগ অশ্লীল ও ফাহেশা কাজ অনুষ্ঠিত হয় গানের মজলিসে। সেখানে নারী, পুরুষ, বালক, বালিকা চরম অবাধ ও লজ্জাহীন হয়ে পড়ে। এভাবে গান শ্রবণ করতে করতে নিজেদের ক্ষতি ডেকে আনে। তখন তাদের জন্য ফাহেশা কাজ করা সহজ হয়ে দাড়ায়, যা মদ্যপানের সমতুল্য কিংবা আরও জঘন্য।