hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

বিশেষ কিছু গর্হিত কাজ ১। মসজিদ সংক্রান্ত গর্হিত কাজসমূহ

মসজিদকে চাকচিক্যময় রূপে ও নানা ধরনের রঙে রঙ্গীন করে সাজান। অপ্রয়োজনীয় অনেক মিনার তৈরী করা। মুসল্লিদের সম্মুখে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত বোর্ড স্থাপন করা। এতে সালাত আদায়ের সময় খুশুর ব্যাঘাত ঘটে। বিশেষ করে যদি ঐ ধরনের কবিতা থাকে যাতে গাইরুল্লাহর নিকট বিপদে সাহায্যের কথা বলা হয়েছে। মুসল্লিদের সম্মুখ দিয়ে যাতায়াত করা, অপেক্ষমান মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে সম্মুখে অগ্রসর হওয়া, উচ্চস্বরে জিকির">দোয়া, জিকির কিংবা তেলাওয়াত করা। অনুরূপভাবে উচ্চ আওয়াজে কথা বলা কিংবা দুরূদ পড়া। এতে অন্য মুসল্লিদের সালাতের ক্ষতি হয়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত আমলগুলো নীরবে-নি:শব্দে সম্পাদন করতেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

لا يَجْهَرْ بَعْضُكُمْ عَلى بَعْضٍ بِالقُرْآنِ ( صحيح رواه ابوداود )

তোমাদের কেউ অন্যের সম্মুখে উচ্চস্বরে তেলাওয়াত করবে না। (সহিহ আবু দাউদ)

অনুরূপভাবে উচ্চ শব্দে থুথু ফেলা, নাক ঝাড়া। এমনসব দাওয়াত কর্মী (দায়ী) বা খতিব নিযুক্ত করা যারা মউযু ও দুর্বল হাদিস উদ্ধৃত করে কথা বলে। আর শেষে এটা যে দুর্বল তা উল্লেখ করে না। যদিও সে সম্বন্ধে সহিহ হাদিস বিদ্যমান থাকে এবং তা এত বেশি যে দুর্বল হাদিস উল্লেখের প্রয়োজনই নেই। আজানের পূর্বে গাইরুল্লাহর নিকট মদদ ও সাহায্য ভিক্ষা করা। মীলাদুন্নবী উদযাপন করা ও তাতে নানা ধরনের কবিতা আবৃতি করা, যাতে গাইরুল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা হয়। ধুমপান করে মুখ পরিষ্কার না করেই মসজিদে যাওয়া এতে মুখের দুর্গন্ধে অন্যান্য মুসল্লি ও ফেরেশতাদের কষ্ট হয়। কেউ কেউ এমন অপরিচ্ছন্ন ও ময়লা কাপড় পরে সালাত আদায় করতে আসে যা হতে দুর্গন্ধ বের হয় এটিও একটি গর্হিত কাজ। খুবই উচ্চ আওয়াজে কথা বলা। জিকির করার সময় নৃত্য করা বা হাততালি দেয়া। মসজিদে বেচা-কেনা করা। হারানো জিনিসের এলান দেয়া। জামাতের সময় পায়ে পা, আর কাঁধে কাঁধ না মিলিয়ে ফাক ফাক হয়ে দাঁড়ানো।