hadith book logo

ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

লেখকঃ মুহাম্মদ বিন জামীল যাইনূ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

নেক কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ করার পন্থা ও মাধ্যমসমূহ

১। জুমুআ ও দুই ঈদে খোতবা দানের মাধ্যমে করা। খতিব সাহেব খোতবার মাধ্যমে সর্ব প্রকার অন্যায় কাজের ব্যাপারে লোকদের সাবধাবন করবেন।

২। সমাজের নানা ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ভাষণ দেয়া, পত্রিকা কংবা পাক্ষিকে বক্তব্য পেশ করার মাধ্যমে। সাথে সাথে তার সঠিক সমাধান দেয়া।

৩। বই-পুস্তক রচনার মাধ্যমে। রচিত বইয়ে লেখক সেসব চিন্তা ও পরিকল্পনা সমাজের সম্মুখে পেশ করবেন যাতে মানুষের সংশোধন হয়।

৪। ওয়াজ-নসিহত ও মাহফিলের মাধ্যমে। মাহফিলের আয়োজন করে কোনো একটি নির্দিষ্ট বিষয় নির্ধারণ করে কথা বলবেন। যেমন, ধুমপানের ক্ষতিকারক দিক; শারীরিক ক্ষতি ও আর্থিক অপচয় ।

৫। উপদেশ দান, এক ভাই অন্য ভাইকে উপদেশ দিবে। যেমন, সোনার আংটি পরিত্যাগ করার জন্য অথবা সালাত ত্যাগের ব্যাপারে ভয় প্রদর্শন করবে। গাইরুল্লাহর নিকট জিকির">দোয়া করার ব্যাপারে সাবধান করবে।

৬। রিসালাহ তথা ছোট ছোট পুস্তিকা প্রকাশের মাধ্যমে, এটা সর্বাপেক্ষা উত্তম পদ্ধতি। প্রতিটি ব্যক্তিই অল্প কয়েক পৃষ্ঠায় লিখিত সালাত, জেহাদ, জাকাত অথবা কবিরা গুনাহ যেমন, মৃতদের নিকট দোয়া করা, তাদের নিকট সাহায্য ভিক্ষা করা ইত্যাদি বিষয়ে পুস্তিকা প্রকাশ করতে পারেন, তাহলে এ জাতীয় পুস্তিকা পড়তে সাধারণ মানুষ খুবই উৎসাহিত হবে এবং উপকৃত হবে।