hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

৮. ঈমানের কয়টি শাখা রয়েছে?

ঈমানের অনেক শাখা রয়েছে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ঈমানের ৬০ অথবা ৭০ এর অধিক শাখাপ্রশাখা রয়েছে। তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে, لَا اِلٰهَ اِلَّا اللهُ (লা-ইলাহা ইল্লাল্লা-হ) বলা। আর তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। [সহীহ মুসলিম, হা/১৬১; আবু দাউদ, হা/৪৬৭৮; তিরমিযী, হা/২৬১৪; নাসাঈ, হা/৫০০৫।]