hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৯

ছাত্র জীবন ১৪৭. Student শব্দের মধ্যে ছাত্র-ছাত্রী কী কী গুণাবলী লুকায়িত রয়েছে?

Student (স্টুডেন্ট) শব্দের মধ্যে সাতটি বর্ণ আছে। যথা- S, T, U, D, E, N, T এই এক একটি বর্ণ যেন এক একটি অপরিহার্য গুণ। যেমন-

প্রথম বর্ণ, S অর্থাৎ Study (স্টাডি) অধ্যয়ন

অধ্যয়নই ছাত্র-ছাত্রীদের একমাত্র পেশা ও নেশা হওয়া কর্তব্য। তারা নিজেদের ইচ্ছায় বারবার অধ্যয়ন করবে।

দ্বিতীয় বর্ণ T অর্থাৎ Tendency (টেন্ডেন্সি) ঝোঁক

অধ্যয়নের প্রতি ছাত্র-ছাত্রীদের ঝোঁক-প্রবণতা থাকতে হবে। অধ্যয়ন প্রবণতাই হবে তাদের প্রধান বৈশিষ্ট্য।

তৃতীয় বর্ণ U অর্থাৎ Unity (ইউনিটি) একতা

ছাত্র-ছাত্রীদের মধ্যে একতা থাকা আবশ্যক। ছাত্রসমাজের মধ্যে যদি একতার গুণটি বিদ্যমান থাকে তবে তারা একে অপরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে।

চতুর্থ বর্ণ D অর্থাৎ Discipline (ডিসিপ্লিন) নিয়ম-শৃংখলা

ছাত্র-ছাত্রীদেরকে নিয়মতান্ত্রিক ও পরিকল্পিত জীবন যাপনে অভ্যস্ত হতে হবে। এজন্য একটি দৈনন্দিন রুটিন তৈরি করে নিতে হবে। তাদেরকে পড়ার সময় পড়া, লেখার সময় লেখা, খেলাধুলার সময় খেলাধুলা এবং ভ্রমণের সময় ভ্রমণ করতে হবে।

পঞ্চম বর্ণ E অর্থাৎ Energy (এনার্জি) শক্তি

ছাত্র-ছাত্রীদেরকে শক্তি ও সাহসের অধিকারী হতে হবে। ছাত্র-ছাত্রীদের মনের মধ্যে কোনো প্রকার দুর্বলতা, হীনমন্যতা থাকবে না, তারা নীচু মনের অধিকারী হতে পারবে না। তারা সর্বদা সাহসী, বুদ্ধিমান, চালাক-চতুর, দৃঢ়চেতা ও অন্যায়ের প্রতিবাদে কঠোর হবে।

ষষ্ঠ বর্ণ N অর্থাৎ Neat and clean (নীট এন্ড ক্লীন) পরিষ্কার-পরিচ্ছন্নতা

সবাইকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

নিজের পড়ার কক্ষ, খাবার কক্ষ, থাকার জায়গা, নিজের পোশাক, শরীর এবং বাড়ির আঙ্গিনাকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিজের পড়ার টেবিলকে রাখতে হবে সুসজ্জিত, বইগুলো গুছিয়ে রাখতে হবে।

সপ্তম বর্ণ T অর্থাৎ Truthfulness (ট্রুথফুলনেস) সত্যবাদিতা

সত্যবাদিতা একটি মহৎ গুণ। ছাত্র-ছাত্রীদেরকে সত্য কথা বলতে হবে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘সত্য বলা নেকী, আর নেকী জান্নাতের দিকে পথ দেখায়। অপর দিকে মিথ্যা বলা পাপ, আর পাপ জাহান্নামের দিকে পথ দেখায়।’’ (সহীহ মুসলিম হা/৬৮০৪)

‘‘সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে’’।