hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

কবীরা গুনাহ ৯২. কবীরা গুনাহ কাকে বলে?

কবিরা গুনাহ হচ্ছে ঐ সমস্ত গুনাহ, যেগুলোর ব্যাপারে আল্লাহ তা‘আলা বা তাঁর রাসূল ﷺ ধমকি দিয়েছেন অথবা এই গুনাহে লিপ্ত ব্যক্তিকে লানত করেছেন অথবা কোন শাস্তির ঘোষণা করেছেন। কেউ কেউ বলেন, কবিরা গুনাহ হচ্ছে, ঐ সমস্ত গুনাহ, যেগুলো হারাম হওয়ার ব্যাপারে অকাট্য দলীল প্রমাণ রয়েছে।