hadith book logo

ছোটদের আকীদাহ ও আখলাক

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

৮২. দারুল ইসলাম ও দারুল কুফর কী?

যে দেশে ইসলামী শাসন চলে, ইসলামই যে দেশে জীবনবিধানরূপে স্বীকৃতি লাভ করে এবং আল্লাহর শরীয়ত যে দেশে কার্যকর হয়, সেটা হচ্ছে দারুল ইসলাম। কিন্তু যে দেশে ইসলামী শাসন নেই এবং যেখানে ইসলামী শরীয়ত বাস্তবায়িত নয়, সে দেশ মুসলিম ও জিম্মি উভয়ের জন্যেই দারুল কুফর বা দারুল হরব।